মুন্সীগঞ্জ প্রতিনিধি:
মুন্সীগঞ্জে মা-দকবিরোধী বিশেষ অভিযানে ৫০০ পিস ইয়-াবাসহ মো. বিল্লাল হোসেন (৫৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তি একজন মা-দক কারবারি এবং তার বিরুদ্ধে পূর্বে মা-দক সংক্রান্ত ছয়টি মামলা রয়েছে।
মুন্সীগঞ্জ জেলা পুলিশের মিডিয়া সেল সূত্রে জানা যায়, পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএমের নির্দেশনায় জেলার বিভিন্ন এলাকায় মা-দকবিরোধী অভিযান চলমান রয়েছে।
এরই ধারাবাহিকতায় বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এসআই (নিঃ) মোহাম্মদ কামরুল হাসান পিপিএমের নেতৃত্বে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে।
অভিযান-টি মুন্সীগঞ্জ সদর থানাধীন মানিকপুর এলাকায় সদর হাসপাতাল থেকে মুক্তারপুরগামী সড়কের দক্ষিণ পাশে ১০ তলা ভবনের পূর্বদিকে তামিম স্টোরের সামনের পাকা রাস্তায় পরিচালনা করা হয়। এ সময় ওই স্থান থেকে বিল্লাল হোসেনকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৫০০ পিস ইয়-াবা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তার বিল্লাল হোসেন নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের ৬ নম্বর ওয়ার্ডের চনপাড়া বাজার এলাকার মৃত আব্দুস সালাম ও মৃত আমিরুন নেছার ছেলে।
বর্তমানে তিনি মুন্সীগঞ্জ সদর থানার মানিকপুর এলাকার ১০ তলা ভবনের পূর্ব পাশে মো. মাসুদ রানার বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ আরও জানায়, বিল্লাল হোসেনের বিরুদ্ধে এর আগে মা-দক সংক্রান্ত ছয়টি মামলা রয়েছে। সর্বশেষ ইয়-াবাসহ গ্রেপ্তারের ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মুন্সীগঞ্জ জেলা পুলিশ জানিয়েছে, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মা-দকবিরোধী কার্যক্রম জোরদারে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
‘অপরাধ ও অপরাধীর তথ্য দিন, মুন্সীগঞ্জ জেলা পুলিশের সেবা নিন।’