তাজা খবর
বিজ্ঞাপন

চাঁদপুরে জুলাই শহীদ দিবস ২০২৬ পালিত; শহীদ পরিবারের হাতে অনুদান প্রদান

Md. Mohashin Hossain Chandpur ১২ দিন আগে | ১২:৪২ PM

মহসিন হোসাইন, চাঁদপুর জেলা প্রতিনিধি।।

জুলাই শহিদ দিবস ২০২৬ উপলক্ষে চাঁদপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১০টায় প্রথমে জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এরশাদ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রতি বছর যেন জুলাই শহিদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়, সে ব্যবস্থা রাখতে হবে। তাহলেই শহিদদের আত্মত্যাগের যথাযথ সম্মান জানানো হবে।

বিজ্ঞাপন

তিনি বলেন, জুলাই আন্দোলনে যারা জীবন দিয়েছেন, তাদের পরিবারের বেদনা ভাষায় প্রকাশ করার মতো নয়। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে শহিদদের আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তিনি আরও বলেন, জুলাই আন্দোলনে সাধারণ শিক্ষার্থী ও আপামর জনসাধারণ রাজপথে না নামলে আজকের এই পরিবর্তন সম্ভব হতো না। এ সময় তিনি জুলাই শহিদ ও তাদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুরের পুলিশ সুপার মো. মিজানুর রহমান। এছাড়া বক্তব্য দেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএমএন জামিউল হিকমা।

অনুষ্ঠানে জুলাই আন্দোলনের স্মৃতিচারণ করেন জুলাই যোদ্ধা সাজ্জাদের পিতা জসিম রেজা, জিয়াউর রহমান সোহাগ, জেলা ছাত্রদলের সহ-সভাপতি মামুন খান, সদস্য মো. ফজলুর রহমান, যুগ্ম আহ্বায়ক মো. জিহাদ হোসেন, গাজী বাহার, জুলাই যোদ্ধা নাজমুত সালাত সাকিব এবং সাগর হোসেন।

বিজ্ঞাপন

আলোচনা সভা শেষে জুলাই শহিদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন চাঁদপুর কালেক্টরেট মসজিদের খতিব মাওলানা মোশাররফ হোসাইন। অনুষ্ঠানের শেষে জুলাই শহীদ পরিবারের সদস্যদের হাতে সম্মানী প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য এমপি শেখ ফরিদ আহমেদ মানিক।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. কবির হোসেন সরদার, নারী পিপি অ্যাডভোকেট কোহিনুর আক্তার, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. মিজানুর রহমান, গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী নাছিম আহমেদ টিটো, জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ রুহুল্লাহ, জেলা পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মো. মিজানুর রহমান, জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো. নজরুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি মানিকুর রহমান মানিকসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাধারণ শিক্ষার্থী ও সুধীজন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ