তাজা খবর
বিজ্ঞাপন

মানবতার অনন্য দৃষ্টান্ত: বাঁশখালীতে বৃদ্ধার কাঁধে খাদ্যসামগ্রী পৌঁছে দিলেন জিসপ কেন্দ্রীয় সভাপতি এম গিয়াস উদ্দিন খোকন

Liton mahmud ১০ দিন আগে | ০৯:২১ PM

নিজস্ব প্রতিবেদক | বাঁশখালী, চট্টগ্রাম | ১৭ জুলাই ২০২৬

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বন্যাকবলিত এলাকায় মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনার সময় এক হৃদয়স্পর্শী দৃশ্যের অবতারণা করেন জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ (জিসপ)-এর কেন্দ্রীয় সভাপতি জনাব এম গিয়াস উদ্দিন খোকন। দুর্গম ও কাদাময় পথ অতিক্রম করে তিনি নিজ কাঁধে খাদ্যসামগ্রী বহন করে এক অসহায় বৃদ্ধা নারীর কাছে পৌঁছে দেন।

বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে জিসপের ত্রাণ কার্যক্রমের অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়। প্রত্যন্ত এলাকায় পৌঁছে ক্ষুধার্ত ও অসহায় মানুষের হাতে খাদ্যসামগ্রী তুলে দেওয়ার পাশাপাশি তাদের খোঁজখবরও নেন সংগঠনের নেতৃবৃন্দ।

স্থানীয়রা জানান, কাদাময় পথের কারণে যেখানে চলাচলই ছিল কঠিন, সেখানে এম গিয়াস উদ্দিন খোকন নিজেই খাদ্যসামগ্রী কাঁধে তুলে নিয়ে বৃদ্ধার বাড়িতে পৌঁছে দেন। তাঁর এই মানবিক উদ্যোগ উপস্থিত সবার প্রশংসা কুড়িয়েছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপকভাবে আলোচিত হয়েছে।

জিসপের পক্ষ থেকে জানানো হয়, বন্যাদুর্গত মানুষের পাশে থেকে তাদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে সংগঠনের ত্রাণ কার্যক্রম অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

মানবসেবার এই অনন্য দৃষ্টান্তে অনেকেই মন্তব্য করেছেন—”মানবতার আরেক নাম এম গিয়াস উদ্দিন খোকন।”

বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ