তাজা খবর
বিজ্ঞাপন

শহীদ সাংবাদিক এটিএম তুরাবের স্মরণে বিয়ানীবাজারে দোয়া মাহফিল অনুষ্ঠিত

Nayem Hasan Nirob Sirajganj ৫৪ দিন আগে | ০৯:৪১ PM

সিলেট প্রতিনিধি : 

চব্বিশের ১৯ জুলাই সিলেট নগরীর কোর্ট পয়েন্টে পুলিশের টার্গেট গুলিতে শহীদ হন তরুণ সাংবাদিক এটিএম তুরাব। আজ তার দ্বিতীয় শাহাদাত বার্ষিকী।

এ উপলক্ষে শহীদের গ্রামের বাড়ী বিয়ানীবাজারের ফতেহপুরে দোয়া মাহফিলে আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট -৬ আসনের সংসদ সদস্য জননেতা এমরান আহমদ চৌধুরী।
সিলেট ইউনাইটেড জার্নালিস্ট এসোসিয়েশন এর আহবায়ক দৈনিক প্রভাতবেলা সম্পাদক কবীর আহমদ সোহেল এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল দোয়া মাহফিলে অংশ গ্রহণ করেন।
প্রতিনিধি দলে ছিলেন, সংগঠনের সদস্য সচিব দৈনিক ইনকিলাব এর সিলেট ব্যুরো প্রধান ফয়সাল আমীন, দৈনিক নয়াদিগন্তের সিলেট ব্যুরো স্টাফ রিপোর্টার এমজেএইচ জামিল, দৈনিক সিলেট বানীর চীফ রিপোর্টার কাওছার আহমদ, দৈনিক ভোরের ডাক এর সিলেট প্রতিনিধি আব্দুল হান্নান, চ্যানেল টুয়েন্টি ফোর এর আজহার উদ্দিন শিমুল, নয়াদিগন্তের সিলেট ব্যুরোর ফটোগ্রাফার জয়নাল আবেদীন।
এছাড়া সিনিয়র সাংবাদিক শুভ প্রতিদিন এর নির্বাহী সম্পাদক ফয়সল আলম, সিলেট ফটো জার্নালিস্ট এসোসিয়েশন এর প্রতিনিধি, স্থানীয় সাংবাদিক, রাজনীতিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ দোয়া মাহফিলে শামিল হন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ