তাজা খবর
বিজ্ঞাপন

মুন্সীগঞ্জে বিশ্বকাপ ফাইনাল ঘিরে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণিল সাজ

Liton mahmud ৮ দিন আগে | ১১:৩৬ PM

লিটন মাহমুদ, মুন্সীগঞ্জ

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ফাইনাল ম্যাচ উপলক্ষে মুন্সীগঞ্জে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। প্রিয় দল আর্জেন্টিনাকে সমর্থন জানাতে জেলার বিভিন্ন স্থান থেকে সমর্থকেরা নানান সাজে সজ্জিত হয়ে রাস্তায় নেমেছেন।

আকাশি-সাদা জার্সি, মুখে আর্জেন্টিনার পতাকার রঙ, হাতে জাতীয় পতাকা, ব্যানার-ফেস্টুন ও বিভিন্ন প্রতীকী সাজে নিজেদের ফুটবলপ্রেম প্রকাশ করছেন তারা। শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও বিভিন্ন মোড়ে সমর্থকদের উপস্থিতিতে সৃষ্টি হয়েছে উৎসবের আমেজ।

বিশ্বকাপের ফাইনাল ঘিরে মুন্সীগঞ্জের বিভিন্ন স্থানে বড় পর্দায় খেলা দেখারও আয়োজন করা হয়েছে। সমর্থকদের প্রত্যাশা, লিওনেল মেসির নেতৃত্বে আর্জেন্টিনা শিরোপা জিতে আবারও বিশ্বচ্যাম্পিয়নের গৌরব অর্জন করবে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ