তাজা খবর
বিজ্ঞাপন

চাঁদপুরে ইয়াবাসহ যুবকের এক মাসের কা’রাদ’ণ্ড

Md. Mohashin Hossain Chandpur ৫৩ দিন আগে | ০২:১১ PM

চাঁদপুরে মা-দকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ইয়-াবাসহ এক যুবককে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) চাঁদপুর সদর মডেল থানাধীন চাঁদপুর-ফরিদগঞ্জ মহাসড়কের সোনালী ব্যাংকের সামনে এ অভিযান পরিচালনা করে মা-দকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় চাঁদপুর এবং জেলা প্রশাসন।

দণ্ডপ্রাপ্ত যুবক হলেন মো. শাকিল মল্লিক (২৪)। তিনি চাঁদপুর পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের মধ্য তরপুরচন্ডী এলাকার মল্লিক বাড়ির বাসিন্দা। তার পিতা আশরাফ মল্লিক ও মাতা শিমু বেগম।

অভিযানকালে তার কাছ থেকে একটি পলিথিনে মোড়ানো ১ পিস অ্যামফিটামিনযুক্ত ইয়-াবা ট্যাবলেট (ওজন ০.১ গ্রাম) এবং মা-দক সেবনের সরঞ্জাম জব্দ করা হয়।

বিজ্ঞাপন

পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানভীর রাব্বী। আদালত মা-দকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অভিযুক্তকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

মামলায় প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন মা-দকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় চাঁদপুরের পরিদর্শক মো. আবু রেজা মেহেদী হাসান।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ