তাজা খবর
বিজ্ঞাপন

চাঁদপুরে ৪ পিস ই’য়াবা’সহ আ’ট’ক এক, ৪ মাসের কা’রা’দ’ণ্ড

Md. Mohashin Hossain Chandpur ৫২ দিন আগে | ০২:৪৭ PM

চাঁদপুরে মা-দকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে ৪ পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) চাঁদপুর সদর মডেল থানাধীন ওয়্যারলেস মোড় সংলগ্ন মুন্সি বাড়ির রাস্তার ওপর এ অভিযান পরিচালিত হয়। আটক ব্যক্তি হলেন, চাঁদপুর পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের মধ্য তরপুরচন্ডী এলাকার মৃধা বাড়ির বাসিন্দা মো. ইউসুফ মৃধা (৪৫)। তিনি জবেদ আলী মৃধার ছেলে।

অভিযানকালে তার কাছ থেকে একটি পলিথিনে মোড়ানো ৪ পিস অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সহকারী কমিশনার (ভূমি) এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানভীর রাব্বী মা-দকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

বিজ্ঞাপন

মামলায় প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন মা-দকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় চাঁদপুরের পরিদর্শক মো. আবু রেজা মেহেদী হাসান।

বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ