নাঈম হাসান নিরব সিরাজগঞ্জ প্রতিনিধি :
❝সততা মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পোড়াবাড়ী উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদ্যাপন উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

২৬ আগস্ট ২০২৬, রোজ বুধবার, ১২ই রবিউল আউয়াল সকাল ১০:০০ ঘটিকায় বিদ্যালয় প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অত্র বিদ্যালয়ের সভাপতি এবং বাংলাদেশ কেন্দ্রীয় যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ আব্দুল ওয়াহাবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ও আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ আবু বক্কার সিদ্দিক। এছাড়া অনুষ্ঠানে বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক ও কর্মচারীবৃন্দও গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, ❝নবী কারীম (সা.)-এর পবিত্র আদর্শে নিজেদের জীবন গড়ে তুলতে হবে এবং তাঁর দেখানো পথ ও মতই আমাদের একমাত্র অনুসরণের পথ।
আলোচনা সভা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত ও দোয়া পরিচালনা করেন অত্র বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা মাহমুদ আব্বাস।