তাজা খবর
বিজ্ঞাপন

সিরাজগঞ্জে অনুমোদনহীন দই কারখানায় ৮০ হাজার টাকা জরিমানা

Nayem Hasan Nirob Sirajganj ৬ দিন আগে | ১১:১৯ PM

সিরাজগঞ্জে অনুমোদনহীন দই কারখানায় ৮০ হাজার টাকা জরিমানা

 

নাঈম হাসান নিরব সিরাজগঞ্জ প্রতিনিধি :

 

বিজ্ঞাপন

সিরাজগঞ্জের সয়াধানগড়া রহমতগঞ্জ এলাকায় অবস্থিত খান মিষ্টান্ন ভাণ্ডারের দই উৎপাদন কারখানায় অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের দায়ে ৮০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার (২১ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সিরাজগঞ্জ জেলা কার্যালয় এ অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সোহেল শেখ।


অভিযানকালে দেখা যায়, কারখানাটির বিএসটিআইয়ের অনুমোদন নেই। এছাড়া কাগজপত্র যাচাই-বাছাই করে কারখানার ঠিকানা সংশোধনের নির্দেশনা দেওয়া হয়। জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সহযোগিতায় ব্যবহৃত দুধের মান পরীক্ষা করে তা সন্তোষজনক পাওয়া গেলেও উৎপাদিত দইয়ের মোড়কে প্রয়োজনীয় লেবেল না থাকা, অস্বাস্থ্যকর পরিবেশে উৎপাদন ও বাজা-রজাতকরণ এবং বিএসটিআই অনুমোদন ছাড়া কার্যক্রম পরিচালনাসহ বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়া যায়।


এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় খান মিষ্টান্ন ভাণ্ডারের মালিক মো. বকুল খানকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।
একই সঙ্গে অভিযানের সময় নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারদর ও সরবরাহ পরিস্থিতিও তদারকি করা হয়।
অভিযানে জেলা নিরাপদ খাদ্য অফিসের প্রতিনিধি এবং ব্যাটালিয়ন আনসারের সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ