তাজা খবর
বিজ্ঞাপন

ময়মনসিংহে অসাধু মাছ ব্যবসায়ীকে জ’রি’মা’না ও ২০ কেজি জেলি চিংড়ি বিনষ্ট

মোঃ বাবুল মিয়া ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি

ময়মনসিংহ নগরীর আকুয়া বাইপাস এলাকার মাছের আড়তে এক ভেজালবিরোধী যৌথ অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানকালে ওজন বাড়াতে বিষাক্ত জেলি পুশ করা চিংড়ি এবং সরকার কর্তৃক বিক্রয়ে নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ করা হয়। একই সাথে অসাধু উপায়ে জেলি মেশানোর অপরাধে এক মাছ ব্যবসায়ীকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।​পরে জব্দকৃত জেলিযুক্ত ২০ কেজি অপ্সৃয়মাণ চিংড়ি ও পিরানহা মাছ ঘটনাস্থলেই জনসম্মুখে নষ্ট করে মাটিচাপা দেওয়া হয়।​ভ্রাম্যমাণ আদালত ও স্থানীয় সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে আকুয়া বাইপাস মাছের আড়তের একশ্রেণীর অসাধু ব্যবসায়ী বেশি মুনাফা লাভের আশায় কৃত্রিম জেলি পুশ করা চিংড়ি ও ক্ষতিকর পিরানহা বিক্রি করে আসছিল এমন গোপন সংবাদ আসে প্রশাসনের কাছে। এই সংবাদের ভিত্তিতে আজ উক্ত আড়তে ঝটিকা অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।অভিযান চলাকালে একটি চক্রের হাতেনাতে জেলিযুক্ত চিংড়ি ও নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রির সত্যতা মেলে। তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সংশ্লিষ্ট অসাধু ব্যবসায়ীকে ভোক্তা অধিকার ও নিরাপদ খাদ্য আইনে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।অভিযান শেষে পরিচালনা কর্মকর্তা জানান, ক্ষতিকর জেলি পুশ করা চিংড়ি মানবদেহের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং পিরানহা মাছ দেশীয় মৎস্য সম্পদের জন্য মারাত্মক হুমকি। সাধারণ ভোক্তাসাধারণের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, স্বাস্থ্যঝুঁকি এড়ানো এবং বাজার ব্যবস্থা সচল ও সুশৃঙ্খল রাখতে জনস্বার্থে এই ভেজালবিরোধী মনিটরিং ও অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ