তাজা খবর
বিজ্ঞাপন

মেয়র প্রার্থী হিসেবে জনপ্রিয়তার শীর্ষে অ্যাড. নূরুল আমিন খান আকাশ

Md. Mohashin Hossain Chandpur ৬ দিন আগে | ০১:৩০ PM

মহসিন হোসাইন, চাঁদপুর প্রতিনিধি।।

চাঁদপুর সদর পৌরসভা নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য মেয়র প্রার্থীদের নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। এ আলোচনায় অন্যতম আলোচিত নাম অ্যাডভোকেট নূরুল আমিন খান আকাশ। সামাজিক ও জনকল্যাণমূলক বিভিন্ন কর্মকাণ্ডের কারণে তিনি ইতোমধ্যে সাধারণ মানুষের মধ্যে পরিচিতি ও গ্রহণযোগ্যতা অর্জন করেছেন বলে তাঁর সমর্থকদের দাবি।

অ্যাড. নূরুল আমিন খান আকাশ একজন আইনজীবী, রাজনীতিবিদ ও সমাজসেবক। তিনি ক্লিন চাঁদপুর সামাজিক সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসেবে গত দুই বছর ধরে চাঁদপুর শহরসহ জেলার বিভিন্ন উপজেলায় পরিচ্ছন্নতা, পরিবেশ সংরক্ষণ ও জনসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছেন।

তাঁর উদ্যোগে শহরের জলাবদ্ধতা নিরসনে কাজ, বিভিন্ন সড়ক সংস্কারে সহযোগিতা, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, রাস্তার পাশের আগাছা পরিষ্কার, বৃক্ষরোপণ, ডাস্টবিন বিতরণ, দরিদ্র মানুষের আর্থিক সহায়তা, শিক্ষাপ্রতিষ্ঠানে বিশুদ্ধ পানির ব্যবস্থা ও পানির ফিল্টার স্থাপন, শিক্ষার্থীদের খেলাধুলার সামগ্রী ও পড়ার টেবিল বিতরণসহ নানা সামাজিক উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।

বিজ্ঞাপন

এছাড়া যানজট নিরসনে ক্লিন চাঁদপুরের সদস্যদের নিয়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে ট্রাফিক ব্যবস্থাপনায় স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করে আসছেন তিনি। ঈদ, দুর্গাপূজা কিংবা বড় ধরনের জনসমাগম শেষে শহরের পরিচ্ছন্নতা কার্যক্রমেও তাঁকে ও তাঁর সংগঠনের সদস্যদের সক্রিয়ভাবে অংশ নিতে দেখা যায়।

অ্যাড. নূরুল আমিন খান আকাশ বলেন, চাঁদপুরকে একটি পরিচ্ছন্ন, আধুনিক ও বাসযোগ্য পৌরসভায় পরিণত করাই আমার লক্ষ্য। জনগণ সুযোগ দিলে মেয়র হিসেবে নগর উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন, আধুনিক ড্রেনেজ ব্যবস্থা, পরিচ্ছন্ন শহর গড়ে তোলা এবং নাগরিক সেবার মান উন্নয়নে কাজ করব।

তিনি আরও বলেন, চাঁদপুরে আগত পর্যটকরা যেন একটি পরিচ্ছন্ন ও সুন্দর শহরের অভিজ্ঞতা নিয়ে নিজ এলাকায় ফিরে যান, সেই লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, আমরা আগামীতে অ্যাড নূরুল আমিন খান আকাশকে পৌর মেয়র হিসেবে দেখতে চাই। আমাদের আধুনিক চাঁদপুর গড়তে তার কোনো বিকল্প নেই। আমরা জনমত নির্বিশেষে তাকে ভোট দিয়ে জয়যুক্ত করবো বলে জানান তারা।‌

তবে অ্যাড. নূরুল আমিন খান আকাশকে জনপ্রিয়তার শীর্ষে থাকা বা তাঁর কাজের মাধ্যমে চাঁদপুরের চিত্র বদলে যাওয়ার মতো দাবিগুলো তাঁর সমর্থকদের সব সময় মনে গেঁথে রাখে বলেও তারা দাবি করেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ