গোল্ডেন এ প্লাস পেয়েছে আদিবা।
সেলিম মাহবুব,ছাতক।
২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ (গোল্ডেন এ প্লাস) অর্জন করেছে তাসনিম ইসলাম (আদিবা)।
সে সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হিসেবে পরিচিত ছাতকের সাউথ ওয়েস্ট সালেহ আহমেদ স্কুল এন্ড কলেজ থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে এ কৃতিত্ব অর্জন করে।
তাসনিম ইসলাম (আদিবা) ছাতক উপজেলার পাইগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. জহিরুল ইসলাম (নোমান) ও একই বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা আছমা বেগম দম্পতির মেয়ে।
আদিবার এ সাফল্যে তার পরিবার, শিক্ষক-শিক্ষিকা ও এলাকাবাসীর মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। তারা আদিবার উজ্জ্বল ভবিষ্যৎ ও সাফল্য কামনা করেছেন।
উল্লেখ্য, সাউথ ওয়েস্ট সালেহ আহমেদ স্কুল এন্ড কলেজ প্রতি বছরের ন্যায় এবারও এসএসসি পরীক্ষার ফলাফলে সাফল্যের ধারা অব্যাহত রেখেছে। এবারের ফলাফলেও প্রতিষ্ঠান-টি সুনামগঞ্জ জেলার মধ্যে শ্রেষ্ঠত্বের স্থান অর্জন করে ছাতক উপজেলার সুনাম বয়ে এনেছে।