তাজা খবর
বিজ্ঞাপন

লৌহজংয়ে অবৈধ ব-ালুবাহী ব্ল্যাকহেডের বিরুদ্ধে অভিযান, ২৫ হাজার টাকা জরিমানা

খবর টিভি ডেস্ক ৫ দিন আগে | ০৪:২১ PM

লৌহজংয়ে ডহুরী (তালতলা) খালে অবৈধ ব-ালুবাহী ব্ল্যাকহেডের বিরুদ্ধে অভিযান, দুই বলগেটকে ২৫ হাজার টাকা জরিমানা।

 

লিটন মাহমুদ, (মুন্সীগঞ্জ জেলা) প্রতিনিধি:

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শামুরবাড়ি এলাকার ডহুরী (তালতলা) খালে অবৈধভাবে চলাচলকারী ব-ালুবাহী ব্ল্যাকহেড (বলগেট) এর বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

বিজ্ঞাপন

অভিযানে আইন লঙ্ঘনের দায়ে দুটি বলগেটকে মোট ২৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।
বুধবার (২২ জুলাই) সকাল ১১টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এরফানুর রহমানের নেতৃত্বে এবং নৌ-পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়।

 

অভিযান চলাকালে খালে অবৈধভাবে ব-ালু পরিবহনের অভিযোগে দুটি বলগেটকে অর্থদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে সংশ্লিষ্টদের ভবিষ্যতে এ ধরনের অবৈধ কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়।

বিজ্ঞাপন

 

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এরফানুর রহমান বলেন, “নদী ও খালের নাব্যতা রক্ষা, পরিবেশ সংরক্ষণ এবং জনস্বার্থে অবৈধ ব-ালু পরিবহনসহ সব ধরনের অনিয়মের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।”

প্রশাসনের এ অভিযানে স্থানীয় বাসিন্দারা সন্তোষ প্রকাশ করেছেন। তারা অবৈধ ব-ালু পরিবহন ও খাল দখলের বিরুদ্ধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদারের দাবি জানান।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ