তাজা খবর
বিজ্ঞাপন

টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজার পাইপ অপসারণ ও বিনষ্ট

Liton mahmud ৫ দিন আগে | ০৭:৫৯ PM

টঙ্গিবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলায় অবৈধভাবে ড্রেজারের মাধ্যমে মাটি উত্তোলন রোধে অভিযান পরিচালনা করে তিন-টি ড্রেজার পাইপ অপসারণ ও বিনষ্ট করেছেন উপজেলা প্রশাসন।

বুধবার (২২ জুলাই) দুপুর থেকে বিকাল পর্যন্ত টঙ্গিবাড়ী উপজেলার ব-ালিগাঁও ও গোয়ার এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার।

অভিযানকালে অবৈধভাবে ব্যবহৃত মোট তিন-টি ড্রেজার পাইপ অপসারণ করে বিনষ্ট করা হয়। তবে ঘটনাস্থলে ড্রেজারের কোনো মালিক বা দায়িত্বরত ব্যক্তিকে না পাওয়ায় কাউকে আটক বা জরিমানা করা সম্ভব হয়নি।

বিজ্ঞাপন

উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার জানায়, কৃষিজমি ও পরিবেশ রক্ষায় অবৈধ ড্রেজার দিয়ে মাটি উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে। কেউ আইন অমান্য করলে তার বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্থানীয়রা অবৈধ ড্রেজারের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে পরিবেশ ও কৃষিজমি রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ