তাজা খবর
বিজ্ঞাপন

সিরাজদিখানে কৃষক কার্ড অবহিতকরণ সভা, কৃষি উপকরণ ও গাছের চারা বিতরণ

Liton mahmud ৫ দিন আগে | ০৮:০৫ PM

মুন্সিগঞ্জ প্রতিনিধি

‘কৃষক কার্ড থাকলে হাতে, সেবা পাবেন সাথে সাথে’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মুন্সীগঞ্জের সিরাজদিখানে কৃষক কার্ড বিষয়ক অবহিতকরণ সভা এবং কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ ও বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে।

বুধবার বিকেলে সিরাজদিখান উপজেলা কৃষি অফিসারের কার্যালয় প্রাঙ্গণে উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মুন্সীগঞ্জের উপপরিচালক ড. মো. হাবিবুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী।

বিজ্ঞাপন

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, কৃষিই আমাদের সমৃদ্ধির মূল চালিকাশক্তি। কৃষকদের দ্রুত, সহজ ও হয়র-ানিমুক্ত সেবা নিশ্চিত করতে ‘কৃষক কার্ড’ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। প্রান্তিক কৃষকদের দোরগোড়ায় সব ধরনের কৃষিসেবা পৌঁছে দিতে সরকার নিরলসভাবে কাজ করছে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা এম. এ. জলিল, জেলা মৎস্য কর্মকর্তা মো. গোলাম মেহেদী হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জুবায়ের হোসেন, সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুম্পা ঘোষ এবং উপজেলা কৃষি কর্মকর্তা মো. রফিকুল ইসলাম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম. হায়দার আলী, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিপুল সংখ্যক কৃষক ও খামারি।

বিজ্ঞাপন

আলোচনা সভা শেষে কৃষক ও খামারিদের মাঝে বিনামূল্যে বিভিন্ন ফলদ ও বনজ গাছের চারা এবং আধুনিক কৃষি উপকরণ বিতরণ করা হয়। পরে অতিথিরা উপজেলা পরিষদ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষক কার্ডের মাধ্যমে কৃষকদের তথ্যভান্ডার আরও সমৃদ্ধ হবে এবং সরকারি কৃষিসেবা, প্রণোদনা ও সহায়তা কার্যক্রম দ্রুত ও স্বচ্ছভাবে কৃষকদের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হবে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ