তাজা খবর
বিজ্ঞাপন

গুজব ও বিভ্রান্তিকর তথ্য প্রতিরোধে মুন্সীগঞ্জে মতবিনিময় সভা

Liton mahmud ৫ দিন আগে | ০৯:৫৭ PM

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, বিভ্রান্তিকর তথ্য (ডিসইনফরমেশন) ও অপপ্রচারের বিস্তার রোধে সচেতনতা বৃদ্ধি এবং সমন্বিত উদ্যোগ জোরদারের লক্ষ্যে মুন্সীগঞ্জে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শরীফ উল্যাহ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. কামরান হোসেন, জেলা শিক্ষা কর্মকর্তা মো. শরিফুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শরিফুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী এবং বিভিন্ন অংশীজন।

আরও পড়ুন: রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ উপলক্ষে স্পীকারকে ফুলেল শুভেচ্ছা ঢাকা, ২৪ জুলাই ২০২৬ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করায় বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম, এমপি-কে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল, চীফ হুইপ মোঃ নূরুল ইসলাম, অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিব-ালয়ের সচিব ব্যারিস্টার মোঃ গোলাম সরওয়ার ভূঁইয়া। আজ (শুক্রবার) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৫০(৩) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জাতীয় সংসদের স্পীকারের নিকট পদত্যাগপত্র প্রেরণ করেন। পরবর্তীতে সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম, এমপি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করেন। রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণের পর ডেপুটি স্পীকার, চীফ হুইপ, অ্যাটর্নি জেনারেল এবং জাতীয় সংসদ সচিব-ালয়ের সচিব রাষ্ট্রপতির সফলতা ও সুস্বাস্থ্য কামনা করেন।

আলোচনায় বক্তারা বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচারের বিস্তার সমাজ, রাষ্ট্র ও ব্যক্তিজীবনে বহুমাত্রিক নেতিবাচক প্রভাব ফেলছে। অপপ্রচার রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টি, সামাজিক বিভাজন, ধর্মীয় উস্কানি, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, ব্যক্তি ও প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ন করা এবং আর্থিক প্রতারণাসহ বিভিন্ন অসৎ উদ্দেশ্যে ব্যবহৃত হচ্ছে।

বিজ্ঞাপন

বক্তারা বিভ্রান্তিকর তথ্য শনাক্ত করার কৌশল, তথ্য যাচাইয়ের গুরুত্ব, গুজব ও অপপ্রচার থেকে বিরত থাকার প্রয়োজনীয়তা এবং দায়িত্বশীলভাবে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানান।

সভায় ব্যক্তি ও নাগরিক পর্যায়ে করণীয়, সরকারি ও দায়িত্বশীল প্রতিষ্ঠানগুলোর কার্যকর ভূমিকা, শিক্ষাপ্রতিষ্ঠানে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা এবং সুশীল সমাজের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে গুজব ও অপপ্রচার প্রতিরোধে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় অংশগ্রহণকারীরা সচেতনতা বৃদ্ধি এবং তথ্য যাচাইয়ের সংস্কৃতি গড়ে তোলার মাধ্যমে নিরাপদ ও দায়িত্বশীল ডিজিটাল পরিবেশ নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ