তাজা খবর
বিজ্ঞাপন

মুন্সীগঞ্জে প্রথম জেলা গার্ল গাইডস ক্যাম্প অনুষ্ঠিত

Liton mahmud ৩১ দিন আগে | ০৯:১৭ PM

লিটন মাহমুদ, মুন্সীগঞ্জ

মুন্সীগঞ্জে তিন দিনব্যাপী প্রথম জেলা গার্ল গাইডস ক্যাম্প-২০২৬ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে মুন্সীগঞ্জ জেলা গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের আয়োজনে এ ক্যাম্পের সমাপনী অনুষ্ঠান হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শরীফ উল্যাহ।

বিজ্ঞাপন

জেলা গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের উদ্যোগে প্রথমবারের মতো আয়োজিত এ ক্যাম্পে কিশোরীদের নেতৃত্বের গুণাবলি, আত্মবিশ্বাস, দায়িত্ববোধ ও জীবনদক্ষতা বিকাশের ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি চরিত্র গঠন, শৃঙ্খলা, সততা, সমাজসেবা এবং জরুরি পরিস্থিতি মোকাবিলায় শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত থাকার বিষয়ে প্রশিক্ষণ ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।

বক্তারা বলেন, গার্ল গাইডিং কিশোরীদের আত্মনির্ভরশীল, দায়িত্বশীল ও নেতৃত্বদানে সক্ষম হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধ, শৃঙ্খলা, দেশ ও সমাজের প্রতি দায়িত্ববোধ এবং সংকট মোকাবিলার সক্ষমতা আরও বৃদ্ধি পাবে।

ক্যাম্পে মুন্সীগঞ্জ জেলার ছয়টি উপজেলা থেকে দুই শতাধিক গার্ল গাইড, গাইড শিক্ষক, জেলা কমিশনারসহ জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তারা অংশ নেন।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে ভবিষ্যতে জেলা ও উপজেলা পর্যায়ে গার্ল গাইডসের কার্যক্রম আরও গতিশীল করা এবং এ ধরনের কর্মসূচি অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ