রাজশাহীতে দুই তরুণকে চোর সন্দেহে গাছে বেঁধে নির্-যাতন।
মিনার আলম আকাশ, রাজশাহী :
রাজশাহী নগরীতে চোর সন্দেহে দুই তরুণকে গাছে বেঁধে নির্-যাতনের ঘটনা ঘটেছে। এ সময় নির্-যাতনে বাধা দিতে গিয়ে এক ব্যক্তি ও ওয়ার্কশপ মালিকের মধ্যে সংঘ-র্ষের একপর্যায়ে মালিক ছুরিকাঘাতে আহত হয়েছেন।
তৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ গিয়ে দুইজনকে আটক করেন।
বৃহস্পতিবার (৬ আগস্ট) রাতে নগরীর গৌরহাঙ্গা এলাকায় ঘটনাটি ঘটেছে।
নির্-যাতনের শিকার দুই তরুণ হলেন বোয়ালিয়া থানার জোলাপাড়া লাইনপাড়া এলাকার মো. মিজান (২৫) ও ষষ্ঠীতলা এলাকার তন্ময় তেওয়ারী (২৫)।
অভিযোগ জানা যার, গৌরহাঙ্গা এলাকার মাসুদ স্টিল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের মালিক মাসুদ রানা তাদের গাছে বেঁধে মা-রধর করেন।
ছুরিকাঘাতে আহত মাসুদ রানা বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় মাসুদ রানার স্ত্রী শ্যামলী খাতুন বাদী হয়ে শুক্রবার রাতে বোয়ালিয়া থানায় চারজনের বিরুদ্ধে মামলা করেছেন।
মামলায় নির্-যাতনের শিকার দুই তরুণ ছাড়াও আল-আমিন ওরফে রিমন (২২) এবং শুভ (২৩)-কে আসামি করেছেন তিনি।
প্রত্যক্ষদর্শী থেকে জানা যার, মাসুদ রানার ওয়ার্কশপ থেকে প্রায়ই লোহার বিভিন্ন সরঞ্জাম চুরি হতো। বৃহস্পতিবার রাতে দোকানের সামনে দিয়ে যাওয়ার সময় তিনি তন্ময় তেওয়ারীকে আটক করেন। পরে তন্ময়ের দেওয়া তথ্যে মিজানকে ধরে এনে দুজনকে গাছে বেঁধে মা-রধর করেন।
এ সময় স্থানীয় যুবক আল-আমিন ওরফে রিমন ও শুভ ওই নির্-যাতনের প্রতিবাদ করলে মাসুদ রানার সঙ্গে তাদের বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে রিমন ধারালো অস্ত্র দিয়ে মাসুদ রানার পিঠে আঘাত করেন বলে অভিযোগ রয়েছে।
খবর পেয়ে শিরোইল পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে রিমন ও তন্ময়কে আটক করেন। এ সময় শুভ ও মিজান পালিয়ে যান। আহত মাসুদ রানাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ বিষয়ে বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুমা মোস্তারি বলেন, “গাছে বেঁধে নির্-যাতনের বিষয়টি আমাদের জানা নেই। ছুরিকাঘাতের ঘটনায় দুজনকে পুলিশে সোপর্দ করা হয়েছে এবং মামলা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।