তাজা খবর
বিজ্ঞাপন

খেলাফতের ম|মুনুল হকের সঙ্গে যুক্তরাজ্য দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তা মিস কেট ওয়ার্ডের সৌজন্য সাক্ষাৎ

Nayem Hasan Nirob Sirajganj ৪ দিন আগে | ১১:২১ PM

খেলাফতের ম|মুনুল হকের সঙ্গে যুক্তরাজ্য দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তা মিস কেট ওয়ার্ডের সৌজন্য সাক্ষাৎ

 

ডেস্ক রিপোর্ট :

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্য দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তা মিস কেট ওয়ার্ড বাংলাদেশ খেলাফত মজলিসের আমীরে মজলিস আল্লামা ম|মুনুল হকের সঙ্গে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে বাংলাদেশ ও যুক্তরাজ্যের পারস্পরিক আগ্রহসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আন্তরিক ও ফলপ্রসূ মতবিনিময় হয়।

বিজ্ঞাপন

বাংলাদেশের তরুণদের দক্ষতা উন্নয়ন, দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ, বিভিন্ন সেবা খাতে যৌথভাবে কাজের সম্ভাবনা, রোহিঙ্গা সংকট এবং একটি কার্যকর, অংশগ্রহণমূলক গণতান্ত্রিক ব্যবস্থা গড়ে তোলার প্রেক্ষাপটে ইসলামী রাজনৈতিক দলগুলোর ভূমিকা এবং পরিবর্তিত বৈশ্বিক বাস্তবতায় মানবসম্পদ উন্নয়নের গুরুত্ব উঠে আসে।
আমীরে মজলিস আল্লামা ম|মুনুল হক বলেন, বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য নৈতিক মূল্যবোধসম্পন্ন, দক্ষ ও প্রযুক্তিসচেতন একটি প্রজন্ম গড়ে তোলা সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ প্রয়োজন। তিনি শিক্ষা, সামাজিক সম্প্রীতি এবং জনগণের কল্যাণে কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
মিস কেট ওয়ার্ড বাংলাদেশের সামগ্রিক পরিস্থিতি সম্পর্কে আমীরে মজলিসের দৃষ্টিভঙ্গি মনোযোগ সহকারে শোনেন এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করেন।
বৈঠকটি অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। উভয় পক্ষ ভবিষ্যতেও পারস্পরিক বোঝাপড়া ও গঠনমূলক সংলাপ অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন। সাক্ষাৎকালে আমীরে মজলিসের পররাষ্ট্র সচিব ফারিদ খান উপস্থিত ছিলেন।

#MamunulHaque #BKM #Post

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ