তাজা খবর
বিজ্ঞাপন

শিখা অনির্বাণে শ্রদ্ধা নিবেদন করলেন নবনিযুক্ত নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম

Nayem Hasan Nirob Sirajganj ৪ দিন আগে | ০১:৪৫ PM

শিখা অনির্বাণে শ্রদ্ধা নিবেদন করলেন নবনিযুক্ত নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম

 

ডেস্ক রিপোর্ট :

 

বিজ্ঞাপন

আজ ২৪ জুলাই ২০২৬, বাংলাদেশ নৌবাহিনীর নবনিযুক্ত নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম, এনবিপি, এনপিপি, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি, এমফিল, পিএইচডি ঢাকা সেনানিবাসস্থ শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শাহাদতবরণকারী সশস্ত্র বাহিনীর বীর শহিদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

পরবর্তীতে নবনিযুক্ত নৌবাহিনী প্রধান নৌসদর দপ্তরে পৌঁছালে তাঁকে বাংলাদেশ নৌবাহিনীর একটি সুসজ্জিত দল আনুষ্ঠানিক গার্ড অব অনার প্রদান করে। এ সময় নৌসদর দপ্তরের প্রিন্সিপাল স্টাফ অফিসারগণ এবং নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের দিকনির্দেশনা অনুযায়ী দেশের বিস্তীর্ণ সমুদ্রসীমা, সামুদ্রিক সম্পদ এবং সুনীল অর্থনীতির নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনীকে একটি শক্তিশালী, আধুনিক ও যুগোপযোগী ‘ব্লু ওয়াটার নেভি’ হিসেবে গড়ে তোলার প্রত্যয়ে নবনিযুক্ত নৌবাহিনী প্রধান দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ।

বিজ্ঞাপন

আধুনিক ফ্রিগেট, সাবমেরিন, অত্যাধুনিক সোনার ও রাডার ব্যবস্থা এবং সর্বাধুনিক প্রযুক্তি সংযোজনের মাধ্যমে দেশের সামুদ্রিক সার্বভৌমত্ব, নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতাকে আরও সুসংহত করার লক্ষ্যে তিনি কার্যকর নেতৃত্ব প্রদান করবেন।

#BangladeshNavy #viceadmiral

বিজ্ঞাপন

#shikhaanirban #LiberationWar

#tribute #Respect #Bangladesh

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ