তাজা খবর
বিজ্ঞাপন

সাংবাদিক নাজিমুল হাসানের পোস্টে মোহাম্মদ অলিদ মিয়ার জন্মদিনে শুভেচ্ছা

Najir Mia হবিগঞ্জ সদর ৩২ দিন আগে | ০৯:২২ AM

হবিগঞ্জ প্রতিনিধি:

বাংলাদেশ আওয়ামী যুবলীগ মাধবপুর উপজেলা শাখার উপপ্রচার সম্পাদক ও মাধবপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি, সিনিয়র সাংবাদিক মোহাম্মদ অলিদ মিয়ার জন্মদিনে শুভেচ্ছা ও দোয়া জানিয়েছেন সাংবাদিক নাজিমুল হাসান নাজির।

 

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে সাংবাদিক নাজিমুল হাসান নাজির মোহাম্মদ অলিদ মিয়াকে একজন সিনিয়র সাংবাদিক, ভালো মনের মানুষ ও অসহায়-দরিদ্র মানুষের পাশে থাকা মানবিক ব্যক্তি হিসেবে উল্লেখ করেন।

বিজ্ঞাপন

 

শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, মোহাম্মদ অলিদ মিয়া দীর্ঘদিন ধরে সাংবাদিকতার পাশাপাশি বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থেকে মানুষের কল্যাণে কাজ করে আসছেন। মাধবপুরের অন্যতম বড় ও নিবন্ধিত সামাজিক সংগঠন নব দিগন্ত ক্লাবের সাবেক সভাপতি হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছেন।

 

বিজ্ঞাপন

সাংবাদিক নাজিমুল হাসান নাজির তার পোস্টে মোহাম্মদ অলিদ মিয়ার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সুন্দর জীবন কামনা করেন। পাশাপাশি জীবনের প্রতিটি ক্ষেত্রে তার সফলতা ও মানুষের জন্য কাজ করার পথ আরও সমৃদ্ধ হোক—এমন প্রত্যাশাও ব্যক্ত করেন।

 

শুভেচ্ছা বার্তায় তিনি আরও লেখেন, মোহাম্মদ অলিদ মিয়া শুধু একজন সফল সাংবাদিক বা রাজনৈতিক ব্যক্তিত্ব নন, বরং অনেকের জীবনে অনুপ্রেরণার একটি নাম।

বিজ্ঞাপন

 

জন্মদিনে প্রিয় সহকর্মী ও বড় ভাই মোহাম্মদ অলিদ মিয়ার প্রতি ভালোবাসা, শ্রদ্ধা ও শুভকামনা জানিয়ে তার দীর্ঘ ও সুস্থ জীবন কামনা করেন সাংবাদিক নাজিমুল হাসান নাজির।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ