তাজা খবর
বিজ্ঞাপন

মুন্সীগঞ্জে নিজ এলাকায় জুমার নামাজ শেষে মেয়র পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন এডভোকেট মাহবুব উল আলম স্বপন।

Liton mahmud ৪ দিন আগে | ০৩:০১ PM

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

আসন্ন মুন্সীগঞ্জ পৌরসভা নির্বাচনকে সামনে রেখে মেয়র পদে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন এড, মাহবুব উল আলম স্বপন।

শুক্রবার (২৪ জুলাই) জুমার নামাজ শেষে মুন্সীগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের উত্তর বাঘমামুদালীপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে স্থানীয় মুসল্লি, গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসীর উপস্থিতিতে তিনি এ ঘোষণা দেন।

এ সময় এড মাহবুব উল আলম স্বপন বলেন, জনগণের সেবা ও একটি আধুনিক, পরিচ্ছন্ন এবং নাগরিকবান্ধব পৌরসভা গড়ে তোলার লক্ষ্য নিয়েই তিনি মেয়র পদে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি সকলের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন।

ঘোষণার পর স্থানীয়দের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি এবং এলাকার উন্নয়ন, নাগরিক সেবা বৃদ্ধি, সড়ক, ড্রেনেজ ও পরিচ্ছন্নতা ব্যবস্থার উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

বিজ্ঞাপন

এ সময় স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। তারা মাহাবুব উল আলম স্বপনের ঘোষণাকে স্বাগত জানিয়ে আসন্ন নির্বাচনে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ প্রত্যাশা করেন।

বিজ্ঞাপন

আপনার মতামত জানান

আরও সংবাদ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ