তাজা খবর
বিজ্ঞাপন

“জনতাই বৈধতা”

খবর টিভি ডেস্ক ১০৫ দিন আগে | ১১:০৭ AM

চাঁদপুর প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর–২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ) আসনের মানুষের উদ্দেশে এক আবেগঘন বার্তা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (NCP) মনোনীত সংসদ সদস্য প্রার্থী ইসরাত জাহান বিন্দু

বার্তার শুরুতে তিনি মহান সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং জুলাই আন্দোলনে আহত ও শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি বলেন, জুলাইয়ের শহীদ ও আহতদের আত্মত্যাগই নতুন বাংলাদেশ গঠনের পথচলার মূল প্রেরণা।

ইসরাত জাহান বিন্দু তার সহযোদ্ধাদের উদ্দেশে বলেন, আন্দোলন, সংগ্রাম, আশা ও অনিশ্চয়তার প্রতিটি মুহূর্তে যারা পাশে ছিলেন—তাদের অবিচল সাহস, ভালোবাসা ও ঐক্যই তাকে জনগণের সেবা করার দায়িত্ব নিতে অনুপ্রাণিত করেছে।

তিনি আরও বলেন, চাঁদপুর–২ আসনের মানুষের প্রতিনিধিত্ব করার লক্ষ্যে তিনি জনগণের আস্থা ও সমর্থনকে সঙ্গী করে এগিয়ে যেতে চান। জনগণের জন্য কাজ করার এই যাত্রায় সাধারণ মানুষকে সরাসরি অংশীদার করার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।

বিজ্ঞাপন

তার ভাষায়, “রাজনীতি তখনই শক্তিশালী হয়, যখন তা জনগণের হাতে ফিরে আসে। আপনাদের অংশগ্রহণই হবে আমাদের শক্তি—কারণ জনতাই বৈধতা।”

বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ