তাজা খবর
বিজ্ঞাপন

মুন্সীগঞ্জে পৃথক অভিযানে ১৩০ পিস ইয়-াবাসহ ৩ জন গ্রেপ্তার

Liton mahmud ২ দিন আগে | ১১:৪২ PM

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ:

মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ ও টংগীবাড়ী থানা পুলিশের পৃথক মা-দকবিরোধী অভিযানে ১৩০ পিস ইয়-াবাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (২৫ জুলাই) রাতে মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের একটি দল এসআই (নিঃ) সৈয়দ হাসিব আহম্মেদের নেতৃত্বে সদর উপজেলার কাটাখালী এলাকায় অভিযান চালায়। এ সময় বাবুল খানের মুদি দোকানের সামনের সড়ক থেকে হোগলাকান্দী এলাকার মো. তাজেল (৪২) ও চরকেওয়ার এলাকার মো. ইদ্রিস বেপারীকে (৪০) ১০০ পিস ইয়-াবাসহ গ্রেপ্তার করা হয়।

এদিকে একই দিন টংগীবাড়ী থানা পুলিশের বিশেষ দল পৃথক অভিযানে পাঁচগাঁও এলাকার মো. রনি হাওলাদারকে (৩৩) ৩০ পিস ইয়-াবাসহ গ্রেপ্তার করে।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, দুই অভিযানে মোট ১৩০ পিস ইয়-াবাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মা-দকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

বিজ্ঞাপন

আপনার মতামত জানান

আরও সংবাদ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ