তাজা খবর
বিজ্ঞাপন

দিন যতই যাচ্ছে তীব্র হচ্ছে মুক্তাগাছায় জ্ব-ালানী তেল ও গ্যাস সংকট।

দিন যতই যাচ্ছে তীব্র হচ্ছে মুক্তাগাছায় জ্ব-ালানী তেল ও গ্যাস সংকট।

‎‎ময়মনসিংহের মুক্তাগাছায় দিন দিন তীব্র আকার ধারণ করছে জ্ব-ালানী তেল ও গ্যাস সংকট। এর ফলে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ থেকে শুরু করে পরিবহন চালক ও ক্ষুদ্র ব্যবসায়ীরা।

‎স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েক দিন ধরে উপজেলার বিভিন্ন পেট্রোল পাম্পে, অকটেন ও পেট্রোলের সরবরাহ কমে গেছে। অনেক পাম্পে দীর্ঘ সময় অপেক্ষা করেও কাঙ্ক্ষিত জ্ব-ালানী না পেয়ে ফিরে যেতে হচ্ছে গ্রাহকদের।

বিজ্ঞাপন

‎অভিযোগ রয়েছে খোলা বাজারে অকটেন ও পেট্রোল ২ শত থেকে ২৫০ টাকা করে বিক্রি হচ্ছে যার কারণে বিপাকে পড়েছেন মটরসাইকেল চালকরা।

বিজ্ঞাপন

‎অন্যদিকে, জ্ব-ালানী তেলের সংকটের কারণে পরিবহন খাতে বিরূপ প্রভাব পড়েছে। সিএনজি, অটোরিকশা ও বাস চালকরা সময়মতো তেল না পেয়ে যাত্রী পরিবহনে সমস্যায় পড়ছেন। এতে যাত্রীদের ভোগান্তি বেড়েছে এবং ভাড়া বেড়ে যাওয়ার অভিযোগও উঠেছে।

‎এদিকে, ভোগান্তি থেকে মুক্তি পেতে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন মুক্তাগাছার সাধারণ জনগণ।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ