তাজা খবর
বিজ্ঞাপন

প্রতিরক্ষা উপদেষ্টার সাথে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

খবর টিভি ডেস্ক ১ দিন আগে | ১০:৪৭ PM

প্রতিরক্ষা উপদেষ্টার সাথে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ।

ডেস্ক রিপোর্ট :

 

আজ ২৬ জুলাই ২০২৬ তারিখে নবনিযুক্ত বাংলাদেশ নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজিম, এনবিপি, এনপিপি, এনডিইউ, এএফডব্লিউসি, এমফিল, পিএইচডি মাননীয় প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ. কে. এম. শামসুল ইসলাম-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

বিজ্ঞাপন

 

সাক্ষাৎকালে দেশের সার্বভৌমত্ব রক্ষা, সামুদ্রিক নিরাপত্তা, বাংলাদেশ নৌবাহিনীর আধুনিকায়ন, প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি এবং জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়।

 

বিজ্ঞাপন

এ সময় মাননীয় প্রতিরক্ষা উপদেষ্টা নবনিযুক্ত নৌবাহিনী প্রধানকে দায়িত্ব গ্রহণ উপলক্ষে শুভেচ্ছা জানান এবং বাংলাদেশ নৌবাহিনীর আধুনিকায়ন, সক্ষমতা বৃদ্ধি ও পেশাদার বাহিনী হিসেবে নৌবাহিনীকে আরও শক্তিশালী করতে তাঁর সফল নেতৃত্ব কামনা করেন।

 

নবনিযুক্ত নৌবাহিনী প্রধান মাননীয় প্রতিরক্ষা উপদেষ্টার সার্বিক দিকনির্দেশনা ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং দেশের সার্বভৌমত্ব রক্ষা, সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিতকরণ ও জাতীয় স্বার্থ সংরক্ষণে বাংলাদেশ নৌবাহিনী সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন অব্যাহত রাখবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

বিজ্ঞাপন

 

#BangladeshNavy #CallOn #navy
#DefenceAdviser #Bangladesh 🇧🇩⚓

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ