তাজা খবর
বিজ্ঞাপন

টঙ্গীবাড়ীতে চোর সন্দেহে কিশোরকে গাছে বেঁধে নির্-যাতন, ভিডিও ভাইরাল; আটক ২

Liton mahmud ১ দিন আগে | ০১:০৫ AM

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ:

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে চোর সন্দেহে এক কিশোরকে গাছে বেঁধে রাখার ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়ার পরপরই টঙ্গীবাড়ী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কিশোরকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা নেয়।

জেলা পুলিশের মিডিয়া সেল জানায়, গতকাল ২৬ জুলাই বিকেলে টঙ্গীবাড়ী উপজেলার নিতিরা এলাকায় চোর সন্দেহে ১৪ বছর বয়সী মো. শাহিনকে গাছে বেঁধে রাখা হয়। শাহিনের বাবার নাম আজগর আলী।

তাদের স্থায়ী বাড়ি গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার বোয়ালী গ্রামে হলেও বর্তমানে তিনি টঙ্গীবাড়ীর নিতিরা এলাকায় গণি শেখের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।

বিজ্ঞাপন

ভিডিওটি জেলা পুলিশের নজরে এলে টঙ্গীবাড়ী থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে মতিউর রহমান মাঝির বাড়ির সামনে থেকে শাহিনকে উদ্ধার করে এবং তার চিকিৎসার ব্যবস্থা করে।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে নিতিরা গ্রামের বাসিন্দা মতিউর রহমান মাঝি (৫০) ও উজ্জ্বল মাঝি (৪৫)-কে আটক করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

আরও সংবাদ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ