সিরাজগঞ্জের সলঙ্গায় হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে আমবোঝাই একটি পিকআপ ভ্যান উল্টে সবুর মিয়া (৩৫) নামের এক আম ব্যবসায়ী নি-হত হয়েছেন। এ ঘটনায় চালক পালিয়ে গেলেও পুলিশ দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি জব্দ করেছে।
মঙ্গলবার (২৮ জুলাই ২০২৬) ভোররাত আনুমানিক পাঁচটার দিকে সলঙ্গা থানার হরিণচড়া এলাকার নাইমুড়ী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নি-হত সবুর মিয়া টাঙ্গাইল জেলার নাগরপুর থানার সলিমাবাদ গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জের বিখ্যাত কানসাট বাজার থেকে আমবোঝাই করে একটি মিনি ট্রাক ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছিল। পথিমধ্যে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সলঙ্গার নাইমুড়ী এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে গাড়িটি রাস্তার পাশে ছিটকে পড়ে উল্টে যায়।
দুর্ঘটনার সময় ট্রাকের ওপরে বসে থাকা ব্যবসায়ী সবুর মিয়া ছিটকে পড়ে গাড়ির নিচে চাপা পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত-্যু হয়। ঘটনার পরপরই চালক গাড়ি ফেলে পালিয়ে যায়।
খবর পেয়ে হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নি-হতের মর-দেহ উদ্ধার করে এবং দুর্ঘটনা কবলিত ট্রাকটি নিজেদের হেফাজতে নেয়।
এ বিষয়ে,হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে এবং সংশ্লিষ্ট থানায় মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।