তাজা খবর
বিজ্ঞাপন

নওগাঁ কলেজে মা-দক ও সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতা সভা।

 

ডেস্ক রিপোর্ট:

অদ্য ২৮ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ নওগাঁ সরকারি কলেজে শিক্ষার্থীদের নিয়ে মা-দক, ব-াল্যবিবাহ, সড়ক দুর্ঘটনা ও টিনেজ সাইবার ক্রাইম প্রতিরোধে সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম।

 

বিজ্ঞাপন

সভায় পুলিশ সুপার প্রজেক্টরের মাধ্যমে তথ্যসমৃদ্ধ উপস্থাপনা করে শিক্ষার্থীদের উদ্দেশ্যে সচেতনতামূলক ও দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি মা-দকের ভয়াবহতা, ব-াল্যবিবাহের ক্ষতিকর প্রভাব, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সতর্কতা, অনলাইন প্রতারণা, সাইবার বুলিং, পর-্নোগ্রাফি ও ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।

 

তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান—সচেতন, দায়িত্বশীল ও আইন মেনে চলা নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার পাশাপাশি পরিবার ও সমাজকে মা-দক, ব-াল্যবিবাহ এবং সাইবার অপরাধমুক্ত রাখতে সক্রিয় ভূমিকা পালন করতে হবে।

বিজ্ঞাপন

 

প্রায় ঘণ্টাব্যাপী চলা এ মতবিনিময় সভায় তিন শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। প্রশ্নোত্তর পর্বে শিক্ষার্থীরা বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন করেন এবং পুলিশ সুপার তাৎপর্যপূর্ণ উত্তর প্রদান করেন। এ সময় গুরুত্বপূর্ণ প্রশ্ন ও গঠনমূলক মতামত প্রদানকারী কয়েকজন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।

 

বিজ্ঞাপন

অনুষ্ঠানে নওগাঁ সরকারি কলেজের প্রতিনিধিবৃন্দ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস), উপজেলা নির্বাহী অফিসার, র‍্যাবের প্রতিনিধি এবং মা-দকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ