তাজা খবর
বিজ্ঞাপন

উৎসব মুখর পরিবেশে মহাপ্রভুর আখড়ায় পড়শীর ১২ তম জন্মদিন পালন

খবর টিভি ডেস্ক 3 hours আগে | ১২:২৭ AM

উৎসব মুখর পরিবেশে মহাপ্রভুর আখড়ায়
পড়শীর ১২ তম জন্মদিন পালন

সেলিম মাহবুব, ছাতকঃ

ছাতকে শ্রী শ্রী মহাপ্রভু আখড়া প্রাঙ্গনে শুক্রবার রাতে আনন্দ উৎসব মুখর পরিবেশে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে ছাতক বাজারের বাসিন্দা, ছাতক শ্মশান কালী মন্দির কমিটির সিনিয়র সহ-সভাপতি বিজয় পোদ্দার ও গৃহিনী অঞ্জু রায়ের একমাত্র কন্যা রীতি পোদ্দার পড়শীর ১২ তম জন্মদিন পালন করা হয়। জন্মদিন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কাটেন মহানাম সেবক সংঘের কেন্দ্রীয় সভাপতি শ্রীমৎ কান্তি চক্রবর্তী ব্রহ্মচারী,

 

বিজ্ঞাপন

এসময় উপস্থিত ছিলেন শ্রী শ্রী মহাপ্রভু আখড়া পরিচালনা কমিটির সভাপতি অ্যাডভোকেট পীযুষ ভট্টাচার্য, হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান ঐক্য পরিষদ ছাতক উপজেলা কমিটির সভাপতি, সাবেক অধ্যাপক হরিদাস রায়, জাতীয়তাবাদী হিন্দু কল্যাণ ফ্রন্টের আহবায়ক রবীন্দ্র কুমার দাস, রাম কৃষ্ণ আশ্রমের সভাপতি মহন্ত রায়, মহানাম সেবক সংঘ ছাতক উপজেলা সভাপতি শ্রীমত নীলকণ্ঠ চক্রবর্তী, পড়শীর বড় জেটু হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ ছাতক পৌর শাখার সভাপতি কালীদাস পোদ্দার, ব্যাবসায়ী মেজো কাকা নন্দু পোদ্দার, সেজো কাকা শ্যামল পোদ্দার, ছোট কাকা, শিক্ষক তমাল পোদ্দার, বড় জেটি মা শিক্ষিকা জবা পোদ্দার, মেজো কাকীমা পূরবী পোদ্দার, সেজো কাকীমা শর্মী পোদ্দার, ছোট কাকিমা রাখী পোদ্দার। একমাত্র বড় ভাই বলরাম পোদ্দার সহ প্রমুখ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ