৯৯৯ নম্বরে ফোনকলে ১১ কেজি গা-ঁজাসহ ২ মা-দক ব্যবসায়ী গ্রেফতার।
রাজবাড়ী প্রতিনিধি :
১ আগষ্ট ২০২৬ শনিবার সকাল ১০.৪০ ঘটিকায় রাজবাড়ী সদর থানাধীন উড়াকান্দা এলাকা থেকে একজন কলার ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে জানান, তাদের এলাকায় একজন সন্দেহভাজন লোকের কাছে বিপুল পরিমাণ মা-দকদ্রব্য আছে। ৯৯৯ থেকে বিষয়টি তাৎক্ষণিকভাবে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য রাজবাড়ী সদর থানায় জানানো হয়। ৯৯৯ নম্বরে কলটি গ্রহণ করেছিলেন কলটেকার কনস্টেবল মো: জিয়াউদ্দিন বাবলু এবং বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশের সাথে তদারক এবং সমন্বয় করছিলেন ৯৯৯ পুলিশ ডিসপা-চার এএসআই মাসুম বিল্লা।
সংবাদপ্রাপ্ত হয়ে রাজবাড়ী সদর থানার এসআই সোহেবুর রহমান, এএসআই মোঃ মোকছেদ আলী সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় জনগণের সহযোগিতায় সিএনজি যোগে মা-দক পা-চারকালে ১১ কেজি ৫০০ গ্রাম গা-ঁজা সহ কুখ্যাত মা-দক ব্যবসায়ী ১.মো: ফারুক হোসেন (৪২), পিতা: মো: রহম মালিথা, মাতা: জাহেরা খাতুন, সাং: পশ্চিম দক্ষিণ ফিলিপনগর, থানা: দৌলতপুর, জেলা: কুষ্টিয়া এবং ২. মো: আজমত আলী (৩৫), পিতা: মো: উজির মালিথা, মাতা: কমেলা খাতুন, সাং: সিরাজনগর, থানা: দৌলতপুর, জেলা: কুষ্টিয়া। বর্তমান ঠিকানা- উড়াকান্দা বাজার,থানা- রাজবাড়ী সদর,রাজবাড়ীকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। এ সংক্রান্তে একটি মামলা রুজু হয়েছে।