মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সহকারী-ব্যক্তিগত চিকিৎসক ডা. আ ন ম মনোয়ারুল কাদির (বিটু) আজ বারডেম হাসপাতালে চিকিৎসাধীন নওগাঁ-৬ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব এস. এম. রেজাউল ইসলাম রেজু-এর শারীরিক অবস্থার খোঁজখবর নেন।
এ সময় তিনি তাঁর চিকিৎসার অগ্রগতি ও পরবর্তী চিকিৎসা পরিকল্পনা নিয়ে সংশ্লিষ্ট চিকিৎসকদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন এবং মাননীয় সংসদ সদস্যের দ্রুত ও সম্পূর্ণ সুস্থতা কামনা করেন।
আরও পড়ুন: বান্দরবানে পার্বত্য চট্টগ্রামে শান্তি, নিরাপত্তা ও দুর্যোগ মোকাবিলায়ণ আলোচনা সভা অনুষ্ঠিত
এ সময় আরো উপস্থিত ছিলেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব), বারডেম শাখার সভাপতি ডা. আমিরুল ইসলাম পাভেল।
০৩ আগস্ট,সোমবার,২০২৬ ||
বারডেম হাসপাতাল, ঢাকা||