তাজা খবর
বিজ্ঞাপন

চট্টগ্রাম মহানগরী বাকলিয়া থানা, চট্টগ্রাম রেলস্টেশন এবং চট্টগ্রাম জেলার আনোয়ারা থানা এলাকায় পৃথক ০৩টি অভিযানে ১৯ হাজার ৯১০পিস ইয়-াবা উদ্ধারসহ ০৫ জন আটক এবং মা-দক পরিবহণের কাজে ব্যবহৃত ০১টি বাস জব্দ করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম।

Md. Jasim Chittagong ১ দিন আগে | ০১:৫৩ PM

 

চট্টগ্রাম মহানগরী বাকলিয়া থানা, চট্টগ্রাম রেলস্টেশন এবং চট্টগ্রাম জেলার আনোয়ারা থানা এলাকায় পৃথক ০৩টি অভিযানে ১৯ হাজার ৯১০পিস ইয়-াবা উদ্ধারসহ ০৫ জন আটক এবং মা-দক পরিবহণের কাজে ব্যবহৃত ০১টি বাস জব্দ করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম।
চট্টগ্রাম প্রতিনিধি মোঃ জসিমের তথ্য চিত্রে বিস্তারিত।
১। এরই ধারাবাহিকতায় গত ০২ এবং ০৩ আগষ্ট ২০২৬ইং তারিখ র‌্যাব-৭, চট্টগ্রাম মহানগরী বাকলিয়া থানা, চট্টগ্রাম রেলস্টেশন এবং চট্টগ্রাম জেলার আনোয়ারা থানা এলাকায় পৃথক ০৩টি অভিযান পরিচালনা করে ১৯ হাজার ৯১০পিস ইয়-াবা উদ্ধারসহ ০৫ জন আটক এবং মা-দক পরিবহণের কাজে ব্যবহৃত ০১টি বাস জব্দ করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম। অপারেশনের বিস্তারিত নিম্নরূপঃ

ক। র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মা-দক কারবারী ইয়াবা ট্যাবলেট নিয়ে কক্সবাজার জেলার উখিয়া থানা এলাকা হতে গাড়ি যোগে চট্টগ্রাম শহরের দিকে আসছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত ০২ আগষ্ট ২০২৬ইং তারিখ আনুমানিক বিকাল ১৭.৩৫ ঘটিকায় র‌্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল চট্টগ্রাম জেলার আনোয়ারা থানাধীন তৈলার দ্বীপ সরকার হাট সাকিনস্থ আনোয়ারা-চট্টগ্রাম অভিমুখী পাকা রাস্তার উপর অস্থায়ী চেকপোষ্টের মাধ্যমে সন্দেহভাজন গাড়ী তল্ল-াশী শুরু করে। চেকপোস্ট চলাকালে একটি সিএনজি অটোরিক্সা উক্ত স্থানে পৌঁছালে র‌্যাব সদস্যরা সিএনজি অটোরিক্সাটির পিছনের যাত্রী সিটে বসা অভিযুক্ত ১। মোঃ শাহ আলম (৪৯), পিতা-মৃত ফজর আহমেদ, ২। মোঃ রফিউল্ল্যাহ (৩৫), পিতা-মৃত ওবায়দুর রহমান, উভয় সাং-ক্যাম্প-২, কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প, থানা-উখিয়া, জেলা-কক্সবাজারদের আটক করতে সক্ষম হয় এবং তল্ল-াশীর একপর্যায়ে উক্ত অভিযুক্তদের পেটের ভিতর ইয়াবা ট্যাবলেট বহন করছে মর্মে স্বীকার করে। পবর্ততীতে অভিযুক্তদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, এর জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক এক্সরের মাধ্যমে জানতে পারে তাদের পেটের মধ্যে ইয়-াবা ট্যাবলেট আছে। অভিযুক্ত মোঃ শাহ আলম এর পেটের ভিতর হতে মলত্যাগের মাধ্যমে কয়েক ধাপে স্বচ্ছ পলি প্যাকের উপর কালো স্কচটেপ দ্বারা মোড়ানো জাম সদৃশ ৯০টি ইয়াবার পোটলা এবং মো: রফিউল্ল্যাহ এর পেটের ভিতর হতে মলত্যাগের মাধ্যমে কয়েক ধাপে স্বচ্ছ পলি প্যাকের উপর কালো স্কচটেপ দ্বারা মোড়ানো জাম সদৃশ ৯০টি ইয়াবার পোটলা মধ্যে সবমোট ৯০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটি উদ্ধার পূর্বক জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ২৭ লক্ষ টাকা।

খ। র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মা-দক কারবারী ইয়াবা ট্যাবলেট নিয়ে যাত্রীবাহী বাস যোগে কক্সবাজার হতে চট্টগ্রাম শহরের দিকে আসছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত ০৩ আগস্ট ২০২৬ইং তারিখ আনুমানিক ১৪.৩৫ ঘটিকায় র‌্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানাধীন রাজাখালী এলাকায় কক্সবাজার টু চট্টগ্রামগামী পাকা রাস্তার উপর অস্থায়ী চেক পোস্টের মাধ্যমে গাড়ী তল্ল-াশী শুরু করে। চেকপোষ্ট চলাকালে অনুমানিক ১৪৫০ ঘটিকার সময় উক্ত স্থানে HANIF PLUS নামক একটি বাস পৌছালে র‌্যাব সদস্যরা অভিযুক্ত ১। মোঃ মুজিব (২১) (হেলপার) পিতা-মোঃ আবু তালেব, সাং-পীরখাইন মধ্যম পাড়া, থানা-আনোয়ারা, জেলা-চট্টগ্রাম, ২। মোঃ আবু হানিফ (২৪) (ড্রাইভার), পিতা-আলী আজগর, সাং-পাইরোল সাদার পাড়া থানা-পটিয়া, জেলা-চট্টগ্রামদের গ্রেফতার করতে সক্ষম হয়। পর্বতীতে উক্ত বাসটি তল্ল-াশী করে বাসের সর্ব পিছনের সিটের ডান পাশে বাসের গায়ে পারটেক্স বোর্ড দিয়ে বানানো চেম্বারে বিশেষ কৌশলে রক্ষিত কালো রংয়ের পলিথিনের উপর সাদা স্কচটেপ দ্বারা মোড়ানো ০২টি বান্ডেলে সর্বমোট ৩ হাজার ৬৬০ পিস ইয়-াবা টেবলেট উদ্ধার পূর্বক জব্দ করা হয় যার আনুমানিক মূল্য ১১ লক্ষ টাকা এবং মা-দক পরিবহনের কাজে ব্যবহৃত বাসটি জব্দ করা।

বিজ্ঞাপন

গ। র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কক্সবাজার টু ঢাকাগামী “কক্সবাজার এক্সপ্রেসট্রেনের একজন স্টুয়ার্ড অবৈধ মা-দকদ্রব্য ইয়-াবা ট্যাবলেটের চালান নিয়ে চট্টগ্রাম রেলওয়ে থানাধীন চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে আসতেছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত ০৩ আগষ্ট ২০২৬ইং তারিখ আনুমানিক ১৫.৩৫ ঘটিকায় র‌্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল চট্টগ্রাম রেলওয়ে থানাধীন চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে কক্সবাজার টু ঢাকাগামী “কক্সবাজার এক্সপ্রেস” ট্রেনের জন্য অপেক্ষা করতে থাকে। পর্বতীতে বিকাল আনুমানিক ১৬০২ ঘটিকায় কক্সবাজার টু ঢাকাগামী “কক্সবাজার এক্সপ্রেস” ট্রেন-টি চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের ০৫ নং প্লাটফর্মে পৌঁছালে উক্ত ট্রেনেরজ” বগী হতে একজন স্টুয়ার্ড র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে র‌্যাব সদস্যরা অভিযুক্ত ১। মোঃ মাহাবুর রহমান (২০), পিতা-আজব বাদশা, সাং-নলছিয়া, থানা-মেলান্দহ, জেলা-জামালপুর’কে আটক করতে সক্ষম হয়। পর্বতীতে অভিযুক্ত মোঃ মাহাবুর রহমান এর হেফাজতে থাকা ০১টি কালো রংয়ের কাঁধ ব্যাগ এর ভিতর হতে কালো পলিথিনে মোড়ানো ৪ হাজার ৮৫০ পিস ইয়-াবা ট্যাবলেট উদ্ধার পূর্বব জব্দ করা হয় যার আনুমানি মূল্য ১৪ লক্ষ ৬০ হাজার টাকা।

২। গ্রেফতারকৃত আসামিদের এবং জব্দ ও উদ্ধারকৃত মালামাল সংক্রান্তে আইনানুগ ব্যবস্থা পক্রিয়াধীন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ