তাজা খবর
বিজ্ঞাপন

পদ্মায় ভেসে উঠল অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত ল-াশ।

Liton mahmud 3 hours আগে | ০৭:৫৮ PM

মুন্সীগঞ্জ প্রতিনিধি 

মুন্সীগঞ্জের লৌহজংয়ে পদ্মা নদী থেকে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত মর-দেহ উদ্ধার করেছে নৌপুলিশ। আজ (০৫ আগস্ট) বুধবার সকাল ১০টার দিকে উপজেলার কনকসার সংলগ্ন পদ্মা নদীর খেয়াঘাট এলাকায় মর-দেহটি ভাসতে দেখে স্থানীয়রা। পরে খবর পেয়ে মাওয়া নৌপুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মর-দেহটি উদ্ধার করেন।

পুলিশ সূত্রে জানা যায়, নি-হত ব্যক্তির বয়স আনুমানিক ৪০ বছর। তবে তার পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। মর-দেহটি ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

মাওয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ জাহাঙ্গীর হোসেন জানান, মর-দেহ উদ্ধারের পর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত-্যুর প্রকৃত কারণ জানা যাবে। তবে লৌহজং থানায় অপমৃত-্যু মামলা দায়ের করা হয়েছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ