জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বুধবার (৫আগস্ট) চাঁদপুর সদর উপজেলার শাহতলী জিলানী চিশতী কলেজ, জিলানী চিশতী উবি, উত্তর শাহতলী জোবাইদা ব-ালিকা উবি, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা ব-ালক সপ্রাবি, ৩০নং মধ্য শাহতলী কাদেরিয়া সপ্রাবি’র যৌথ আয়োজনে রচনা প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে৷
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান ও চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী। এ সময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, শাহতলী জিলানী চিশতী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: কামরুল হাসান, জিলানী চিশতী উবির প্রধান শিক্ষক মো: মোহসীন উদ্দিন, উত্তর শাহতলী জোবাইদা ব-ালিকা উবির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুজ্জামান, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা ব-ালক সপ্রাবি’র ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: দিদার হোসেন মিজি সহ শিক্ষকবৃন্দগণ।
অনুষ্ঠানে রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় অংশগ্রহনকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সভা পরিচালনা করেন কলেজের সহকারি অধ্যাপক মো: জহিরুল ইসলাম খান মুরাদ।
শেষে জুলাই গণঅভ্যুত্থানে নি-হত শহীদদের রুহের মাগফিরাত কামনা ও আহতদের সুস্থ্যতা কামনা করে দোয়া করা হয়।
শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক জনাব মাও. শহিদুল ইসলাম।