উল্লাপাড়া প্রতিনিধি :
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা প্রসাশনের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রায়হানুল ইসলাম,র সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক প্রেক্ষাপট, ছাত্র-জনতার অসামান্য অবদান এবং শহীদদের আত্মত্যাগের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন। এ সময় বৈষম্যহীন, গণতান্ত্রিক ও নতুন বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়। এ আলোচনা সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতৃবৃন্দসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, ছাত্র প্রতিনিধি এবং নানা শ্রেণিপেশার মানুষ।