তাজা খবর
বিজ্ঞাপন

“আমি আপনাদের সেবক হতে চাই, শাসক নয়”

খবর টিভি ডেস্ক ১৯২ দিন আগে | ০৩:১৫ AM

চাঁদপুর প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ) আসনে তরুণ ও জুলাই যোদ্ধাদের দল ন্যাশনাল সিটিজেন পার্টি (NCP) থেকে মনোনয়ন পেয়েছেন ইসরাত জাহান বিন্দু। অনলাইন মাধ্যমে প্রকাশিত এক ঘোষণায় তিনি তার নির্বাচনী ইশতেহার তুলে ধরেন।

ইসরাত জাহান বিন্দু বলেন, তিনি কোনো প্রভাবশালী রাজনৈতিক পরিবারের সন্তান নন। একজন মধ্যবিত্ত পরিবারের সাধারণ নারী হিসেবেই তার বেড়ে ওঠা। জুলাই আন্দোলনে রাজপথে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে তিনি স্বৈরাচারবিরোধী সংগ্রামে যুক্ত ছিলেন। সেই জুলাই স্পিরিট ধারণ করেই নতুন বাংলাদেশ গঠনে মতলববাসীর দোয়া ও সমর্থন চান তিনি।

তিনি বলেন, “যেহেতু আমি আপনাদের মতোই সাধারণ, তাই সাধারণ মানুষের কথাই আমি সবচেয়ে ভালো বলতে পারবো।”

১০০ দিনের চ্যালেঞ্জ

নির্বাচিত হলে প্রথম ১০০ দিনের মধ্যে বাস্তবভিত্তিক সমস্যা সমাধানে বিশেষ কর্মপরিকল্পনা বাস্তবায়নের ঘোষণা দেন তিনি। এর মধ্যে রয়েছে—

বিজ্ঞাপন

তিনি প্রতিশ্রুতি দেন, ১০০ দিন পর জনসম্মুখে দাঁড়িয়ে কাজের হিসাব দেবেন এবং ব্যর্থ হলে জনগণের সমালোচনা মাথা পেতে নেবেন।

ভিশন–২০৩০ : দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনা

ইসরাত জাহান বিন্দু মতলবকে আধুনিক, কৃষিনির্ভর ও পর্যটন শহরে রূপান্তরের লক্ষ্যে ভিশন–২০৩০ ঘোষণা করেন। এতে রয়েছে—

  • মেঘনা ড্রাইভ সড়ক নির্মাণ

    বিজ্ঞাপন
  • নদীভাঙন রোধ ও রক্ষা বাঁধ

  • শিল্পায়ন ও কর্মসংস্থান

  • আইটি পার্ক, ফ্রিল্যান্সিং ও বিদেশে কাজের সুযোগ

    বিজ্ঞাপন
  • কৃষকদের জন্য স্টোরেজ ও বিনাসুদে ঋণ

  • পর্যটন শিল্প ও নৌ পরিবহন উন্নয়ন

  • আধুনিক মেডিক্যাল কলেজ ও শিক্ষা বৃত্তি

    বিজ্ঞাপন
  • পাবলিক লাইব্রেরি, AI ল্যাব ও ফ্রি Wi-Fi

  • “My Matlab” অ্যাপ চালু

  • নারী, সংখ্যালঘু ও প্রবাসীদের নিরাপত্তা

    বিজ্ঞাপন
  • নবায়নযোগ্য জ্বালানি, খেলাধুলা, মাদকবিরোধী কার্যক্রম

  • নিয়মিত গণশুনানির মাধ্যমে জবাবদিহি নিশ্চিতকরণ

  • জবাবদিহিমূলক রাজনীতির অঙ্গীকার

    ইসরাত জাহান বিন্দু বলেন,

    বিজ্ঞাপন
  • “আমি নির্বাচিত হলে শাসক নয়, আপনাদের সেবক হিসেবেই কাজ করতে চাই। নিয়মিত গণশুনানির মাধ্যমে জনগণের সামনে জবাবদিহি নিশ্চিত করবো।”

শেষে তিনি মতলববাসীকে তার নির্বাচনী প্রচারণায় সক্রিয়ভাবে যুক্ত হওয়ার আহ্বান জানান।

বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ