তাজা খবর
বিজ্ঞাপন

সাভারের তিন ইউনিয়ন কেরানীগঞ্জে সংযুক্তির প্রস্তাবের প্রতিবাদে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ।

খবর টিভি ডেস্ক 4 hours আগে | ০৯:৫২ PM

সাভারের তিন ইউনিয়ন কেরানীগঞ্জে সংযুক্তির প্রস্তাবের প্রতিবাদে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ।

 

সাভার থেকে রফিকুল ইসলাম জিলুর পাঠানো তথ্য চিত্রে বিস্তারিত :

সাভার উপজেলার তেঁতুলঝোড়া, ভাকুর্তা ও আমিনবাজার ইউনিয়নকে সাভার থেকে বিচ্ছিন্ন করে প্রস্তাবিত কেরানীগঞ্জ মডেল উপজেলার সঙ্গে সংযুক্তির প্রস্তাবের প্রতিবাদে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ ও ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করেছেন স্থানীয় বাসিন্দারা। শুক্রবার জুমার নামাজের পর হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকায় অনুষ্ঠিত এ কর্মসূচিতে তিন ইউনিয়নের কয়েক হাজার মানুষ অংশ নেন। এ সময় তারা টাকা মহাসড়ক অবরোধ করে রাখেন। এতে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং প্রায় ৪৫ মিনিট যান চলাচল বন্ধ থাকে।

বিজ্ঞাপন

 

তেঁতুলঝোড়া ইউনিয়নবাসীর উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে তেঁতুলঝোড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা হাজী জামাল উদ্দিন সরকারের নেতৃত্বে তিন ইউনিয়ন থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিক্ষোভকারীরা সমাবেশস্থলে জড়ো হন। পরে তারা ঢাকা আরিচা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন।

 

বিজ্ঞাপন

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে সাধারণ মানুষের কাছ থেকে একটি ফরমে স্বাক্ষর নেওয়া হয়েছিল। পরে জানা যায়, সেই স্বাক্ষর ব্যবহার করে তেঁতুলঝোড়া, ভাকুর্তা ও আমিনবাজার ইউনিয়নকে সাভার উপজেলা থেকে বিচ্ছিন্ন করে কেরানীগঞ্জ উপজেলার সঙ্গে সংযুক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে। তারা এ ধরনের উদ্যোগের তীব্র প্রতিবাদ জানান।

 

তেঁতুলঝোড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাজী জামাল উদ্দিন সরকার বলেন, আমরা কোনোভাবেই সাভার থেকে বিচ্ছিন্ন হতে চাই না। নাগরিক সেবা, শিক্ষা, চিকিৎসা ও প্রশাসনিক সব কার্যক্রম সাভারকেন্দ্রিক। জনগণকে ভিন্ন উদ্দেশ্য গোপন রেখে স্বাক্ষর নেওয়া হয়ে থাকলে তা জনগণের সঙ্গে প্রতারণার শামিল। এই তিন ইউনিয়নকে কেরানীগঞ্জের সঙ্গে সংযুক্ত করার কোনো উদ্যোগই এলাকাবাসী মেনে নেবে না।

বিজ্ঞাপন

 

সমাবেশে বক্তব্য রাখেন আলহাজ সিরাজুল ইসলাম সিরাজ, আব্দুর রহমান, অ্যাডভোকেট দীন ইসলাম, নয়ন সরকার, যুবদল নেতা শাওন সরকার এবং শামসুল হক । বক্তারা বলেন, সাভারের ঐতিহ্য ও প্রশাসনিক কাঠামো অক্ষুণ্ন রাখতে তিন ইউনিয়নকে সাভারের অধীনেই রাখতে হবে। দাবি উপেক্ষা করা হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। তারা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান, গণস্বাক্ষর কর্মসূচি এবং ধারাবাহিক আন্দোলনের ঘোষণাও দেন।

 

বিজ্ঞাপন

সমাবেশে অংশ নেওয়া স্থানীয় বাসিন্দা শাহনাজ আক্তার বলেন, সরকারি সুবিধা পাওয়ার কথা বলে মানুষকে ফরমে স্বাক্ষর করানো হয়েছিল। পরে যদি সেই স্বাক্ষর অন্য উদ্দেশ্যে ব্যবহার করা হয়ে থাকে, তাহলে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

 

স্থানীয় বাসিন্দা খালেদ সাইফুল্লাহ বলেন, জন্ম থেকে আমরা সাভারের বাসিন্দা। আমাদের জাতীয় পরিচয়পত্র, জমির কাগজপত্র এবং সব প্রশাসনিক কার্যক্রম সাভারকেন্দ্রিক। তাই সাভার থেকে বিচ্ছিন্ন হওয়ার প্রশ্নই ওঠে না।

বিজ্ঞাপন

 

এ বিষয়ে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয় সম্প্রতি ১০টি ইউনিয়ন নিয়ে একটি কেরানীগঞ্জ মডেল উপজেলা গঠনের প্রস্তাবের বিষয়ে মতামত চেয়েছে। প্রস্তাবিত তালিকায় কেরানীগঞ্জের সাতটি ইউনিয়নের পাশাপাশি সাভারের তেঁতুলঝোড়া, আমিনবাজার ও ভাকুর্তা ইউনিয়নের নাম রয়েছে। এ বিষয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে চিঠি পাঠানো হয়েছে এবং উপজেলা প্রশাসনও এর অনুলিপি পেয়েছে। তবে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। মন্ত্রণালয় কেবল মতামত আহ্বান করেছে।

 

বিজ্ঞাপন

সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাওগাতুল আলম বলেন, বিক্ষোভের কারণে কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করে।

মোঃরফিকুল ইসলাম জিলু
সাভার ঢাকা

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ