টংগিবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:
মুন্সীগঞ্জের টংগিবাড়ী উপজেলায় কৃষি প্রণোদনা কর্মসূচি ও বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।
শনিবার (১৮ জুলাই ২০২৬) সকাল ১০টায় টংগিবাড়ী উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির শুভ উদ্বোধন করেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ।
এ সময় তিনি কৃষকদের মাঝে বৃক্ষের চারা, সবজির বীজ, সার এবং অন্যান্য কৃষি উপকরণ বিতরণ করেন। তিনি বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধি, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং কৃষকদের স্বাবলম্বী করতে এ ধরনের প্রণোদনা কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পাশাপাশি সবাইকে বেশি বেশি গাছ লাগিয়ে সবুজ বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য জনাব মমতাজ আলো।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টংগিবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব তাহমিনা আক্তার।
এ সময় উপজেলা প্রশাসন, কৃষি বিভাগ, জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কৃষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষে উপজেলার নির্বাচিত কৃষকদের মাঝে বৃক্ষের চারা, সবজির বীজ, সার ও অন্যান্য কৃষি উপকরণ বিতরণ করা হয়।