তাজা খবর
বিজ্ঞাপন

পঞ্চগড়ের সদরে এই প্রথম পুরাতন মোটর সাইকেল ক্রয়-বিক্রয়ের নতুন হাটের উদ্বোধন

Abdur Rahim Panchagarh Sadar 9 hours আগে | ০২:৪৪ PM

জেলা প্রতিনিধি, পঞ্চগড় :

পঞ্চগড়ে পুরাতন মোটর সাইকেল ক্রয়-বিক্রয়ের নতুন হাটের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (৮ আগষ্ট) দুপুরে পঞ্চগড় সদর উপজেলার
সিএন্ডবি মোড় মীরগর রোডে টিটিসি সংলগ্ন মাঠে আনুষ্ঠানিকভাবে পুরাতন মোটর সাইকেলের
হাটের উদ্বোধন করা হয়।

বিজ্ঞাপন

আনুষ্ঠানিকভাবে ফিতা ও পায়রা উড়িয়ে পুরাতন মোটর সাইকেলের হাটের উদ্বোধন করেন, জেলা যুবদলের সাধারন সম্পাদক ও পঞ্চগড় চেম্বার অব কমার্সের পরিচালক মো: নুরুজ্জামান বাবু।

ধাক্কামরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো: আজাহারুল ইসলাম টয়লের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ধাক্কামারা ইউনিয়ন বিএনপির সভাপতি আরঙ্গজেব, পুরাতন মোটর সাইকেলের হাট এর আহবায়ক কমিটির প্রধান তারেকুজ্জামান তুমুলসহ আয়োজক কমিটির সদস্যরা।

এ সময় স্থানীয় ব্যবসায়ী, মোটর সাইকেল মালিক, ক্রেতা-বিক্রেতা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

পঞ্চগড়ের পুরাতন মোটর সাইকেলের হাট এর আহবায়ক কমিটির প্রধান তারেকুজ্জামান তুমুল
জানান, পুরাতন মোটর সাইকেল কেনা-বেচার জন্য একটি নির্দিষ্ট ও নিরাপদ স্থান তৈরির লক্ষ্যেই এ হাট চালু করা হয়েছে। এতে ক্রেতা ও বিক্রেতারা একই স্থানে এসে মোটর সাইকেলের কাগজপত্র যাচাই-বাছাই করে লেনদেন করতে পারবেন। তারা জানান, প্রতি শনিবার পঞ্চগড় সদরের সিএন্ডবি মোড় মীরগর রোডে টিটিসি সংলগ্ন মাঠে এ হাট বসবে।


ফলে পঞ্চগড় জেলার আশপাশের এলাকার মানুষ সহজেই পুরাতন মোটর সাইকেল কেনা -বেচার সুযোগ পাবেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ