তাজা খবর
বিজ্ঞাপন

শ্যামলী এন আর ট্রাভেল পরিবহনে টানেল টোলের নামে চাঁদা তোলা হচ্ছে

Desk Editor ১৫ দিন আগে | ০১:১৩ PM

শ্যামলী এন আর ট্রাভেল পরিবহনে টানেল টোলের নামে চাঁদা তোলা হচ্ছে

 

গতকাল রাতে শ্যামলী পরিবহনের ঢাকা–বান্দরবান রুটের Business Class বাসে আমার পরিবারসহ আমরা ৫ জন যাত্রা করি। টিকিটের মোট মূল্য ছিল ৭,৬৬০ টাকা। টিকিটে নির্ধারিত departure time ছিল রাত ১১টা। কিন্তু বাসটি ছাড়ে প্রায় রাত ১টা ৩০ মিনিটে অর্থাৎ প্রায় আড়াই ঘণ্টা দেরিতে। আরও অবাক করার বিষয়, বাসটি রাত ১২টা ১৫ মিনিটের মধ্যেই কাউন্টারে চলে আসার পরও যাত্রীদের প্রায় এক ঘণ্টা বাসের ভেতরে বসিয়ে রাখা হয়। এত রাতে যাত্রীদের কেন এভাবে অপেক্ষা করানো হলো, তারও কোনো proper explanation দেওয়া হয়নি।

 

বিজ্ঞাপন

এরপর শুরু হয় আরও অদ্ভুত একটি ঘটনা।

বাস চলাকালীন একজন supervisor এসে যাত্রীদের জানান যে তারা কর্ণফুলী টানেল দিয়ে যেতে চান এবং এ বিষয়ে কারও আপত্তি আছে কি না। আমরা বলি, অন্য যাত্রীদের আপত্তি না থাকলে আমাদেরও আপত্তি নেই—কর্তৃপক্ষ যেটা ভালো মনে করেন সেটাই করুন।

 

বিজ্ঞাপন

কিন্তু টানেল পার হওয়ার পর প্রত্যেক যাত্রীর কাছ থেকে অতিরিক্ত ১০০ টাকা করে নেওয়া শুরু হয়। বলা হয়, এই টাকা Tunnel Toll + Fuel Fee বাবদ।

 

আমার হিসাব অনুযায়ী, প্রায় ২৮ জন যাত্রীর কাছ থেকে ১০০ টাকা করে মোট প্রায় ২,৮০০ টাকা নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

 

এখন আমার প্রশ্ন খুব simple:

– কর্ণফুলী টানেল পার হওয়ার জন্য একটি ২৮ সিটের বাসের toll fee ৩০০ টাকা, সেটার সঙ্গে প্রায় ২৮ জনের কাছ থেকে ২,৮০০ টাকা নেওয়ার সম্পর্ক কী?

বিজ্ঞাপন

 

-এই অতিরিক্ত টাকা নেওয়ার কোনো official receipt বা হিসাব কেন দেওয়া হলো না?

 

বিজ্ঞাপন

– আমরা প্রত্যেকে Business Class-এর নির্ধারিত ভাড়া দেওয়ার পরও যাত্রাপথে এভাবে অতিরিক্ত টাকা কেন দিতে হবে?

 

আমি বলছি না যে কোনো legitimate toll বা অতিরিক্ত operational cost থাকতেই পারে না। কিন্তু যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত টাকা নিলে তার সুনির্দিষ্ট ভিত্তি, হিসাব ও স্বচ্ছতা থাকা উচিত। সবচেয়ে বড় কথা, একজন supervisor যাত্রীদের কাছে টানেল দিয়ে যাওয়ার অনুমতি চাইলেন কিন্তু টানেল দিয়ে যাওয়ার জন্য পরে অতিরিক্ত ১০০ টাকা করে নেওয়া হবে, সেটা আগে জানানো হলো না, কেন?

বিজ্ঞাপন

 

এটা কি Shyamoli paribahan Bus Service -এর official policy? নাকি যাত্রীদের কাছ থেকে আলাদাভাবে টাকা সংগ্রহের কোনো ব্যবস্থা?

 

বিজ্ঞাপন

আমি বিষয়টি নিয়ে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরে অভিযোগ করার উদ্যোগ নিচ্ছি।

 

আমার journalist/media friends-দের কাছে অনুরোধ—বিষয়টি একটু খতিয়ে দেখবেন কি?

বিজ্ঞাপন

 

বিশেষ করে, শ্যামলী পরিবহনের বাসের কর্ণফুলী টানেল toll কত, যাত্রীদের কাছ থেকে আসলে কত টাকা নেওয়া হয়েছে এবং এই অতিরিক্ত টাকা নেওয়ার official basis কী এগুলো যদি যাচাই করে একটি প্রতিবেদন করা যায়, তাহলে বিষয়টি পরিষ্কার হবে।

 

বিজ্ঞাপন

আমি চাই না শুধু আমার সঙ্গে ঘটে যাওয়া একটি ঘটনা হিসেবে বিষয়টি থাকুক। যদি এটি Shyamoli Paribahan-এর কোনো বৈধ ও অনুমোদিত charge হয়ে থাকে, তাহলে তার পরিষ্কার ব্যাখ্যা আসুক। আর যদি কোনো অনিয়ম হয়ে থাকে, তাহলে সেটাও সামনে আসা উচিত।

 

একজন যাত্রী হিসেবে আমার প্রশ্নের উত্তর চাই।

বিজ্ঞাপন

 

#ShyamoliParibahan #KarnaphuliTunnel #ConsumerRights #যাত্রীঅভিযোগ #ভোক্তাঅধিকার

 

বিজ্ঞাপন

https://www.facebook.com/share/1BxyVrYRUC/

 

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

আরও সংবাদ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ