তাজা খবর
বিজ্ঞাপন

তাহিরপুরে র‍্যাবের অভিযান, ১১৫ পিস ই/য়া/বা/সহ দুই মা/দ/ক কারবারি গ্রে/প্তা/র

Desk Editor ৩০ দিন আগে | ১০:২৬ PM

তাহিরপুরে র‍্যাবের অভিযান, ১১৫ পিস ইয়-াবাসহ দুই মা-দক কারবারি গ্রেপ্তার

 

এরশাদুল হক
জেলা প্রতিনিধি সুনামগঞ্জ

 

বিজ্ঞাপন

সুনামগঞ্জের তাহিরপুরে র‍্যাব-৯-এর অভিযানে ১১৫ পিস ইয়-াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
র‍্যাব-৯-এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জের তাহিরপুর থানাধীন ব-ালিজুরি ইউনিয়নের ব-ালিজুরি পূর্বহাটি সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়। এ সময় র‍্যাবের একটি দল অভিযান চালিয়ে দুই মা-দক কারবারিকে আটক করে।

 

গ্রেপ্তাররা হলেন— আলি হোসেন (৩৫), পিতা-আশরাফ উদ্দিন এবং এনামুল (৩৫), পিতা-মৃত নিজাম উদ্দিন। তারা দুজনই তাহিরপুর উপজেলার ব-ালিজুরি এলাকার বাসিন্দা।
র‍্যাব জানায়, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ ও তল্ল-াশির সময় তাদের হেফাজতে থাকা দুটি কালো রঙের বায়ুরোধক পলিথিনে রাখা ১১৫ পিস ইয়-াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা পরস্পর যোগসাজশে সীমান্তবর্তী এলাকা থেকে ইয়-াবা সংগ্রহ করে বিভিন্ন স্থানে বিক্রির উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিলেন বলে স্বীকার করেছেন বলে জানিয়েছে র‍্যাব।

বিজ্ঞাপন

 

এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে মা-দকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। মা-দকের বিরুদ্ধে র‍্যাব-৯-এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ