দিরাইয়ে দুই সন্তানকে হ/ত্যা করলো পিতা।
দিরাই প্রতিনিধি:
সুনামগঞ্জের দিরাইয়ে দুই সন্তানকে হত-্যার স্বীকারোক্তি দিয়ে তাদের বাবা কামরুল পুলিশ হেফাজতে।
বুধবার (১২ আগস্ট ) দিরাই উপজেলার পেরুয়া (মধুপুর) গ্রামের কামরুল থানা পুলিশের কাছে তার ছেলে মোহাদ্দেস (৭) ও কন্যা তুলনা আক্তার (৪) কে হত-্যার কথা স্বীকার করে।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৮ আগস্ট দুই সন্তানকে সঙ্গে নিয়ে নিখোঁজ হন কামরুল। পরদিন তিনি বাড়িতে ফিরে এলেও দুই সন্তানকে সঙ্গে পাওয়া যায়নি।
এরপর গতকাল মঙ্গলবার শান্তিগঞ্জ উপজেলার নোয়াগাঁও এলাকায় এবং আজ বুধবার সুনামগঞ্জ সদর উপজেলার গোবিন্দপুর এলাকায় পরপর দুই দিন অজ্ঞাতপরিচয় দুই শি-শুর মর-দেহ দেখার হাওরে ভেসে ওঠে। মর-দেহ দুটি নিখোঁজ কামরুলের দুই সন্তানের বলে ধারণা করছে পুলিশ।
এ ঘটনায় বুধবার কামরুলকে জিজ্ঞাসাবাদের জন্য দিরাই থানায় নিয়ে আসে পুলিশ। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি দুই সন্তানকে হত-্যার কথা স্বীকার করেন বলে জানিয়েছে পুলিশ।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, কামরুল দুই সন্তানকে হত-্যার কথা স্বীকার করেছেন। তাকে সুনামগঞ্জে পাঠানো হচ্ছে