তাজা খবর
বিজ্ঞাপন

জাপানের সিনিয়র ডেপুটি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাক্ষাৎ।

Desk Editor ২৯ দিন আগে | ১০:০০ PM

জাপানের সিনিয়র ডেপুটি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাক্ষাৎ।

ডেস্ক রিপোর্ট :

ঢাকা, ১২ আগস্ট ২০২৬ জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র ডেপুটি মিনিস্টার নামাজু হিরোয়ুকি (NAMAZU Hiroyuki) আজ পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বাংলাদেশ-জাপান ৭ম পররাষ্ট্র দপ্তর পরামর্শ (Foreign Office Consultations—FOC)-এ অংশ নিতে জাপানের সিনিয়র ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী দুই দিনের সরকারি সফরে ঢাকায় রয়েছেন।

সাক্ষাতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী সফররত সিনিয়র ডেপুটি মন্ত্রীকে স্বাগত জানান এবং দুই দেশের মধ্যে সফলভাবে পররাষ্ট্র দপ্তর পরামর্শ অনুষ্ঠিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেন। বাংলাদেশের সঙ্গে জাপানের দীর্ঘদিনের বন্ধুত্বের কথা উল্লেখ করে তিনি বাংলাদেশ-জাপান কৌশলগত অংশীদারিত্ব আরও এগিয়ে নেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

বিজ্ঞাপন

বাংলাদেশের উন্নয়নে জাপানের দীর্ঘদিনের অবদানের কথা তুলে ধরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী BIG-B Initiative এবং Official Security Assistance (OSA) কর্মসূচির মাধ্যমে জাপানের অব্যাহত সহায়তার প্রশংসা করেন। তিনি জাপানি বিনিয়োগ বৃদ্ধি এবং অর্থনৈতিক সহযোগিতা জোরদারকে স্বাগত জানান। পাশাপাশি জাপানে দক্ষ বাংলাদেশি কর্মীদের জন্য আরও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলেও আশা প্রকাশ করেন।

জাপানের সিনিয়র ডেপুটি মিনিস্টার নামাজু হিরোয়ুকি বাংলাদেশের উষ্ণ আতিথেয়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বাংলাদেশের সঙ্গে জাপানের ঘনিষ্ঠ ও দীর্ঘদিনের সম্পর্ক আরও শক্তিশালী করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং দক্ষিণ এশিয়ায় বাংলাদেশকে জাপানের গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে উল্লেখ করেন।

উভয় পক্ষই আশা প্রকাশ করে যে, আগামী দিনগুলোতে বাংলাদেশ ও জাপানের কৌশলগত অংশীদারিত্ব আরও গভীর ও বিস্তৃত হবে।

বিজ্ঞাপন

সৌজন্য সাক্ষাতের পর সফররত জাপানি প্রতিনিধিদলের সম্মানে নৈশভোজের আয়োজন করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ