তাজা খবর
বিজ্ঞাপন

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত।

Desk Editor ২৯ দিন আগে | ০৩:০৪ PM

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত।

 

ডেস্ক রিপোর্ট :

 

 

বিজ্ঞাপন

আজ ১৩ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ তারিখ সকাল ১০:০০ ঘটিকার সময় দামপাড়া পুলিশ লাইন্সে অবস্থিত মাল্টিপারপাস শেডে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)-এর আগস্ট/২০২৬ মাসের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন সিএমপি’র সম্মানিত পুলিশ কমিশনার জনাব হাসান মোঃ শওকত আলী মহোদয়। তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সকল সদস্যকে সততা, নিষ্ঠা, কর্তব্যপরায়ণতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন। পাশাপাশি চুরি, ছিনতাই, মা-দক, চাঁদাবাজি এবং কিশোর গ্যাং প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য কঠোর নির্দেশ দেন। সভায় তিনি পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যা ও কল্যাণসংক্রান্ত বিষয় মনোযোগ সহকারে শুনে তাৎক্ষণিক সমাধানের জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

বিজ্ঞাপন

উক্ত সভায় পুলিশের দীর্ঘ কর্মজীবনের অর্পিত দ্বায়িত্ব যথাযথভাবে পালন শেষে পিআরএল-এ গমনকারী এসআই সমস্ত্র/৮০ আবুল কাশেম, কনস্টেবল/১২৭৯ মো. তৈয়ব আলী, কনস্টেবল/১২১৮ মো. আমির হোসেন, কনস্টেবল/২০৩৯ সুমন বড়ুয়া সহ উল্লেখিত সবাইকে শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করে বিদায় জানান সিএমপি কমিশনার মহোদয়।

বিজ্ঞাপন

উক্ত সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) জনাব মুহাম্মদ ফয়সাল আহম্মেদ; অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া (অতিরিক্ত ডিআইজি); উপ-পুলিশ কমিশনার (সদর) জনাব মোঃ ফেরদৌস আলী চৌধুরী, বিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত); উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) জনাব মো: হাবিবুর রহমান প্রাং (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত); উপ-পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) জনাব শেখ শরীফুল ইসলাম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত); উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) জনাব নেছার উদ্দিন আহম্মেদ, পিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মহোদয়সহ সিএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন স্তরের পুলিশ সদস্যবৃন্দ।

বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ