তাজা খবর
বিজ্ঞাপন

ওয়ান চাইল্ড,ওয়ান ট্রি’: নাটোরে ‘গাছের অভিভাবক’ হলো ক্ষুদে শিক্ষার্থীরা।

Desk Editor ২৯ দিন আগে | ০৮:৫৯ PM

‘ওয়ান চাইল্ড,ওয়ান ট্রি’: নাটোরে ‘গাছের অভিভাবক’ হলো ক্ষুদে শিক্ষার্থীরা।

 

ডেস্ক রিপোর্ট :

 

পরিবেশ সুরক্ষা এবং আগামী প্রজন্মকে সবুজের বার্তা দেওয়ার প্রত্যয়ে বনবেলঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ করা হয়েছে।’ইনিশিয়েটিভ ফর ক্লাইমেট একশন’-এর অংশ হিসেবে জাতীয় লক্ষ্যমাত্রা ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করে‘ওয়ান ট্রি ওয়ান চাইল্ড’স্লোগান সামনে রেখে এ ব্যতিক্রমী উদ্যোগ বাস্তবায়িত হয়।

বিজ্ঞাপন

 

​বনবেলঘরিয়া স্টেশন বাইপাস এলাকায় আয়োজিত এই কর্মসূচির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মোঃ জিল্লুর রহমান খান চৌধুরী বাবুল,যুগ্ম আহ্বায়ক নাটোর জেলা বিএনপি ও উপদেষ্টা,এসআরআই ওয়েলফেয়ার ফাউন্ডেশনের​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুল হক ডিউক।আয়োজন-টি সম্পন্ন করে সামাজিক সংগঠন ‘এসআরআই ওয়েলফেয়ার ফাউন্ডেশন’ (SRI Welfare Foundation)।

 

বিজ্ঞাপন

​এসময় বাবুল চৌধুরী বলেন,আজকের এই শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের হাত ধরেই রচিত হবে আগামীর সবুজ ও সুন্দর বাংলাদেশ।চারা গাছগুলো যেমন শিক্ষার্থীদের যত্নে ধীরে ধীরে বড় হয়ে উঠবে,তেমনি আমাদের চারপাশের পরিবেশকেও তারা বাসযোগ্য করে তুলবে।চারাগুলো শুধু একটি গাছ নয়,বরং পরিবেশ বাঁচানোর এক একটি বড় শক্তি হিসেবে কাজ করবে।

 

​এসময় বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ,শিক্ষক-শিক্ষিকা,স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং আয়োজক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থেকে প্রতিটি শিক্ষার্থীর হাতে চারা গাছ তুলে দেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ