তাজা খবর
বিজ্ঞাপন

লাইস ভূইয়া কলেজকে ঘিরে AI দিয়ে বিকৃত সংবাদ প্রচারের অভিযোগ, প্রতিবাদে সংবাদ সম্মেলন

Desk Editor ২৬ দিন আগে | ০৭:৩০ AM

লাইস ভূইয়া কলেজকে ঘিরে AI দিয়ে বিকৃত সংবাদ প্রচারের অভিযোগ, প্রতিবাদে সংবাদ সম্মেলন

মেরাজ বিন আশকর:
তাহিরপুর । সুনামগঞ্জ

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার লাইস ভূইয়া উচ্চ বিদ্যালয় ও কলেজকে ঘিরে কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI ব্যবহার করে মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন প্রতিষ্ঠানের শিক্ষক ও উপজেলা জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ।
সম্প্রতি একটি দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদকে কেন্দ্র করে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

লিখিত বক্তব্যে প্রতিষ্ঠাকালীন শিক্ষক ও উপজেলা জামায়াতের সেক্রেটারি আলী হোসেন দাবি করেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাকে ও প্রতিষ্ঠানকে হেয় করতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে সংবাদটি প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞাপন

তিনি অভিযোগ করেন, প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. শাহীন উদ্দিনের ফোনালাপ বিকৃত করে AI-এর মাধ্যমে মিথ্যা বক্তব্য প্রচার করা হয়েছে। অধ্যক্ষও অভিযোগটি অস্বীকার করে বলেন, তিনি সাংবাদিককে অফিসে এসে তথ্য নেওয়ার কথা বলেছিলেন, কিন্তু তিনি অফিসে না এসে তার বক্তব্য বিকৃত করেছেন।

বক্তারা বলেন, প্রকাশিত সংবাদে উত্থাপিত অভিযোগগুলো যথাযথভাবে যাচাই করা হয়নি। তারা সংবাদটির প্রতিবাদ জানিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি করেন। একই সঙ্গে মিথ্যা প্রমাণিত হলে অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানান।

সংবাদ সম্মেলনে উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবু তাহেরসহ প্রতিষ্ঠানের শিক্ষক ও জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

আরও সংবাদ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ