মুন্সীগঞ্জ প্রতিনিধি:
মুন্সীগঞ্জের গজারিয়ায় পৃথক অভিযানে ১০ কেজি গা-ঁজা ও ২ হাজার ৫০০ পিস ইয়-াবাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যা ৬টা ১০ মিনিটে গজারিয়া উপজেলার লস্করদী মধ্যপাড়া এলাকায় অভিযান চালিয়ে মো. সাকিবুল হাসান (২৭) নামে এক ব্যক্তিকে ১০ কেজি গা-ঁজা ও ৮০০ পিস ইয়-াবাসহ গ্রেপ্তার করা হয়। তিনি ওই এলাকার মনির হোসেনের ছেলে।
পুলিশ জানায়, সাকিবুল হাসানকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে পরে গজারিয়ার পোড়াচক বাউশিয়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী লেনের পাশে অভিযান চালানো হয়। এ সময় মো. মতিন (৫৫) নামে এক ব্যক্তিকে আরও ১ হাজার ৭০০ পিস ইয়-াবাসহ গ্রেপ্তার করা হয়। তিনি কুমিল্লার দাউদকান্দি উপজেলার দক্ষিণ সতান্দী এলাকার মৃত ধনু মিয়া বেপারীর ছেলে।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার মতিনের বিরুদ্ধে পূর্বেও তিন-টি মামলা রয়েছে।
মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ ইশতিয়াক আশফাক রাসেলের তত্ত্বাবধানে এসআই পল-াশ কান্তি রায়সহ ডিবি পুলিশের একটি দল অভিযান দুটি পরিচালনা করে।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
উদ্ধারকৃত মা-দক: ২ হাজার ৫০০ পিস ইয়-াবা ও ১০ কেজি গা-ঁজা।