তাজা খবর
বিজ্ঞাপন

স্ত্রীর উপর অভিমান করে তাড়াশে যুবকের আত্ম-হত-্যা

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় স্ত্রীর উপর অভিমান করে আকাশ সরকার (২০) নামের এক যুবক গলায়- ফাঁস দিয়ে আত্ম-হত-্যা করেছেন।

​আজ রোববার (১৬ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার শ্রীকৃষ্ণপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। ​নি-হত আকাশ সরকার শ্রীকৃষ্ণপুর গ্রামের তাহাজ সরকারের ছেলে।

​স্থানীয় সূত্রে জানা যায়, আজ দুপুরে পারিবারিক বিষয় নিয়ে স্ত্রীর সাথে আকাশ সরকারের মনোমালিন্য ও অভিমান হয়। এর জেরে একপর্যায়ে সকলের অগোচরে নিজ বাড়িতে গলায়- ফাঁস নেন তিনি। পরে পরিবারের লোকজন বিষয়টি দেখতে পেয়ে তাকে উদ্ধার করার চেষ্টা করেন, তবে ততক্ষণে তার মৃত-্যু হয়।

​এ বিষয়ে তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইমাম জাফরের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ