তাজা খবর
বিজ্ঞাপন

জমি নিয়ে বি/রো/ধের জেরে কৃষক হ/ত্যা ১১ বছর পর ৩ সহোদরের ফাঁ/সির রায়।

Desk Editor 1 hour আগে | ০৮:৪৫ PM

জমি নিয়ে বিরোধের জেরে কৃষক হ/ত্যা ১১ বছর পর ৩ সহোদরের ফাঁ/সির রায়।

 

 

মোঃ বাবুল মিয়া ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি:

 

বিজ্ঞাপন

 

ময়মনসিংহের নান্দাইলে জমি সংক্রান্ত বিরোধের জেরে চাঞ্চল্যকর কৃষক শফিকুল ইসলাম সবি হত-্যা মামলার দীর্ঘ ১১ বছর পর ঐতিহাসিক রায় ঘোষণা করা হয়েছে। আজ বুধবার (৭ অক্টোবর ২০২৬) দুপুরে ময়মনসিংহের অতিরিক্ত দায়রা জজ আদালত-১-এর বিচারক মো. সামছুদ্দিন জনাকীর্ণ আদালতে আসামিদের উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।

 

বিজ্ঞাপন

নৃ-শংস এই হত-্যাকাণ্ডে অপরাধ প্রমাণিত হওয়ায় নান্দাইল উপজেলার চর লক্ষ্মীদিয়া এলাকার আবু বকর সিদ্দিকের ৩ সহোদরকে মৃত-্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্তরা হলেন— মোজাম্মেল হক স্বপন (৪৬), মো. আপন মিয়া (৪৩) এবং রিপন মিয়া ওরফে জিবু (৪১)। এদের মধ্যে রিপন মিয়া পলাতক রয়েছেন।

 

মৃত-্যুদণ্ডপ্রাপ্ত ৩ ভাই ছাড়াও মামলার অপর ১০ আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

বিজ্ঞাপন

 

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিরা হলেন— আবু বকর সিদ্দিক (৭১), কাঞ্চন মিয়া (৩৬), রুবেল (৫৬), পারভেজ (৩১), মোফাজ্জল হোসেন (৫৬), কাশিদ (৫৯), আল-আমিন (৩১), সুমন মিয়া (৩৬), নয়ন মিয়া (২৯) এবং আসাদুল (২৯)। দণ্ডপ্রাপ্তদের মধ্যে আসাদুলও বর্তমানে পলাতক রয়েছেন।

 

বিজ্ঞাপন

মামলার এজাহার সূত্রে জানা যায়, নান্দাইল উপজেলার চর ভেলামারী এলাকার হযরত আলীর ছেলে কৃষক শফিকুল ইসলাম সবির সাথে আসামিদের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জেরে ২০১৫ সালের ২৫ ফেব্রুয়ারি নান্দাইলের চর ভেলামারী চৌরাস্তা খেয়াঘাট এলাকার একটি কাপড়ের দোকানে বসে থাকা অবস্থায় শফিকুলের ওপর অতর্কিত হা-মলা চালায় আসামিরা। দেশীয় ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে নৃ-শংসভাবে হত-্যা করে তারা ঘটনাস্থল ত্যাগ করে।

 

এ হত-্যাকাণ্ডের ঘটনায় নি-হতের ভাই রফিকুল ইসলাম বাদী হয়ে ১৩ জনের নাম উল্লেখ করে নান্দাইল থানায় একটি হত-্যা মামলা দায়ের করেন। দীর্ঘ তদন্ত শেষে পুলিশ আদালতে চার্জশিট দাখিল করে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় ১৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ, জেরা এবং উভয় পক্ষের আইনজীবীদের দীর্ঘ যুক্তিতর্ক শুনানি শেষে আজ এই চাঞ্চল্যকর মামলার রায় প্রদান করা হলো।

বিজ্ঞাপন

আদালত প্রাঙ্গণে নিরাপত্তা জোরদারের মধ্য দিয়ে রায় ঘোষণা শেষে সাজাপ্রাপ্ত আসামিদের কঠোর পুলিশ প্রহরায় কারাগারে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

আপনার মতামত জানান

আরও সংবাদ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ